Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Shoot Out at Bhatpara

ফের ভাটপাড়ায় শুটআউট, ভরদুপুরে অপহরণ করে পরপর গুলি চটকল শ্রমিককে

পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৩, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৩, ১৮:৪৪

options
link
ফের ভাটপাড়ায় শুটআউট, ভরদুপুরে অপহরণ করে পরপর গুলি চটকল শ্রমিককে zoom
প্রতীকী ছবি।

অর্ণব দাস, বারাকপুর: ফের ভাটপাড়ায় শুটআউট। বরাতজোরে প্রাণে বাঁচলেন চটকলের শ্রমিক। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁকে কাঁকিনাড়া চটকলের সামনে থেকে অপহরণ করে কিছু দুষ্কৃতী। পরে যুবকের মাথা লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে। গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।

পরিবার সূত্রে খবর, জখম বিকাশ বেহরা (২৬) কাঁকিনাড়া চটকলের কর্মী। তাঁর বাবাও সেখানেই কর্মরত। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রায় ১৫-২০ জন দুষ্কৃতী কারখানার সামনে থেকেই জোর করে বিকাশকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছিল। এরপল ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়ে বিকাশকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থা তিনি পরিবারকে জানিয়েছ্ন, মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে গুলি লাগে। দু পায়েই গুলি লেগেছে বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ: ‘IC কি ঘুমোচ্ছিলেন?’, মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ‘ক্ষুব্ধ’ মুখ্যমন্ত্রীর]

পরিবারের অভিযোগ, পুরনো কোনও শত্রুতার জেরে তাঁদের ছেলেকে অপহরণ করে খুনের চেষ্টা করা হয়েছিল। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। জখম যুবকের বাবা রাজু বেহরার দাবি, দুষ্কৃতীরা কঠোর সাজা পাক। তবে পুলিশের উপর কোনও আস্থা নেই তাঁদের। তাই সিবিআই তদন্ত দাবি করছে গুলিবিদ্ধ শ্রমিকের পরিবার।

[আরও পড়ুন: কর্তব্যে ‘গাফিলতি’, বাজি কারখানায় বিস্ফোরণে সাসপেন্ড দত্তপুকুরের IC ও নীলগঞ্জ ফাঁড়ির OC]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.