Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Birbhum

হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে! বেঘোরে প্রাণ গেল সাপে কাটা পড়ুয়ার

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ১১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ১১:২৫

options
link
হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে! বেঘোরে প্রাণ গেল সাপে কাটা পড়ুয়ার zoom
ফাইল ছবি

নন্দন দত্ত, সিউড়ি: এবার কুসংস্কারের বলি পঞ্চম শ্রেণির ছাত্র। পড়ুয়াকে সাপে কাটার পর হাসপাতালে নেওয়ার পরিবর্তে ডাকা হল ওঝাকে। পরিণতি মৃত্যু। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছাত্রকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত আহমেদপুরের মিতুদাসপুর গ্রামের বাসিন্দা সুরজ মুর্মু। পঞ্চম শ্রেণির ছাত্র সে। মঙ্গলবার রাত্রে বাড়ির মেঝেয় বিছানা করে শুয়েছিল। রাত ১১ টা বেজে ৪৫ মিনিট নাগাদ একটি সাপ কামরায় তাকে। টের পেয়েই মাকে জানায় সে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকা হয়। স্থানীয়দের অভিযোগ, এরপরই নাকি বাড়িতে ডাকা হয় ওঝাকে। প্রায় দুঘণ্টা ধরে ঝাঁড়ফুক করেন তিনি। তাতে লাভ কিছুই হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ধুপগুড়ি উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! নিরাপত্তা নিয়ে বেনজির সিদ্ধান্ত কমিশনের]

ঘণ্টা তিনেক পর মোটরবাইকে করে পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা তকে। স্থানীয়দের অনুমান, সঠিক সময়ে পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো প্রাণে বেঁচে যেত সে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

[আরও পড়ুন: শিশির অধিকারীকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, পঞ্চায়েতের স্থায়ী সমিতির ভোটে কারচুপির অভিযোগ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.