Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Adhir Chowdhury

উঠছে অধীরের সাসপেনশন, সিদ্ধান্ত সংসদের প্রিভিলেজ কমিটির

শীতকালীন অধিবেশনেই ফের সংসদে দেখা যাবে অধীরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ১৬:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৩, ১৬:৪১

options
link
উঠছে অধীরের সাসপেনশন, সিদ্ধান্ত সংসদের প্রিভিলেজ কমিটির zoom

সোমনাথ রায়, নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) সাসপেনশন প্রত্যাহার হওয়ার মুখে। সূত্রের খবর, বুধবার সংসদের প্রিভিলেজ কমিটি অধীরের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। লোকসভার স্পিকারকে নিজেদের সিদ্ধান্ত সুপারিশ আকারে জানাবে প্রিভিলেজ কমিটি।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘নীরব মোদি’ বলে কটাক্ষ করেছিলেন অধীর। লোকসভার কংগ্রেসের দলনেতার সেই মন্তব্যকে অসংসদীয় বলে দেগে দেন স্পিকার। তাঁকে সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় প্রিভিলেজ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো অবধি সাসপেন্ডই থাকবেন অধীর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রয়াত ‘বউদিমণির কাগজওয়ালা’ খ্যাত গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়, বন্ধুকে হারিয়ে কী বললেন রূপঙ্কর?]

গত ১৮ আগস্ট অধীরের সাসপেনশন নিয়ে প্রিভিলেজ কমিটির বৈঠকে প্রবল বাদানুবাদ হয়। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধী সাংসদদরা কোনওরকম তলব না করেই অধীরের শাস্তি প্রত্যাহারের দাবি জানান। তাঁদের যুক্তি ছিল, ইতিমধ্যেই যা শাস্তি পাওয়ার পেয়ে গিয়েছেন অধীর। ফলত তাকে আর প্রিভিলেজ কমিটিতে তলব করার প্রয়োজন নেই। পালটা বিজেপি (BJP) সাংসদরা যুক্তি দেন, যেহেতু প্রিভিলেজ কমিটিতে বিষয়টি এসেছে, ফলে অভিযুক্তের বক্তব্য না শুনে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। শেষমেশ বুধবার বহরমপুরের সাংসদকে প্রিভিলেজ কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়।

[আরও পড়ুন: পক্ষে দেশের ৮০ শতাংশই! সমীক্ষায় ‘মোদিময়’ ভারত]

বুধবার প্রিভিলেজ কমিটির বৈঠকে হাজিরা দেন কংগ্রেস সাংসদ। সূত্রের খবর, অধীরের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তাঁর সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় প্রিভিলেজ কমিটি। সেই সিদ্ধান্তই এবার সুপারিশ করা হবে স্পিকারকে। অর্থাৎ সব ঠিক থাকলে শীতকালীন অধিবেশনেই ফের সংসদে দেখা যাবে অধীরকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.