Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Two thousand rupees

জমা পড়েছে কত ২ হাজার টাকার নোট? জানাল RBI

গত মে মাসে RBI জানিয়েছিল, জমা করতে হবে সমস্ত দু'হাজারের নোট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ২০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ২০:৩৮

options
link
জমা পড়েছে কত ২ হাজার টাকার নোট? জানাল RBI zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:গত মে মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) ঘোষণা করেছিল, কারও কাছে ২০০০ টাকার (2,000 Rupee) নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংকে জমা করে দিতে হবে। এরপর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি সময়। অবশেষে শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিল, ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে ৯৩ শতাংশ নোট। সব মিলিয়ে ৩.৩২ ট্রিলিয়ন টাকার নোট হাতে এসে গিয়েছে বলেই জানানো হয়েছে।

উল্লেখ্য, মে মাসে বিজ্ঞপ্তি দিয়ে আরবিআই জানিয়ে দেয়, সমস্ত ২ হাজার টাকার নোট জমা করতে হবে ব্যাংকে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। এমন ঘোষণার পরই ক্র্যাশ করে যায় রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট। নতুন করে নোট ‘বন্দি’র আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যেও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ১২ বছরের কিশোরীর শরীরে সিগারেটের ছ্যাঁকা, গরম তাওয়া দিয়ে মারধর! কাঠগড়ায় দম্পতি]

পরে অবশ্য জানা যায়, ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০ টাকার নোটকে বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে। অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে এই নোট বৈধ বলেই ধরা হবে।

[আরও পড়ুন: ভিডিও শুট করে ইউটিউবে আপলোডের টোপ! রিসর্টে ডেকে উঠতি মডেলকে ‘গণধর্ষণ’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.