Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Jawan First Day Firts Show

ভোর ৫টায় ‘জওয়ান’-এর প্রথম শো! কলকাতার কোন সিনেমা হলে সকাল সকাল শাহরুখ ঝড়?

৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের 'জওয়ান'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৩, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৩, ২০:৫৫

options
link
ভোর ৫টায় ‘জওয়ান’-এর প্রথম শো! কলকাতার কোন সিনেমা হলে সকাল সকাল শাহরুখ ঝড়? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকভোরে জওয়ান! হ্যাঁ, এমনই ব্যবস্থা করে ফেলল কলকাতার এক মাল্টিপ্লেক্স। গোটা দেশে এটাই জওয়ান ছবির প্রথম শো বলে জানা গিয়েছে। আর এরকম ঘটনা নাকি সিনেমার ইতিহাসে প্রথম। তা কোন হলে সকাল সকাল ‘জওয়ান’ ঝড়!

কয়েকদিন আদগে পর্যন্ত জানা গিয়েছিল, কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো হবে সকাল ৬টার পর। কিন্তু সোমবার নিউ টাউনের মাল্টিপ্লেক্স মিরাজ সিনেমায় ভোর ৫টার স্লটে ছবির শো রয়েছে। এই রাজ্য়েল জওয়ান ছবি পরিবেশনের দায়িত্বে রয়েছে জনপ্রিয় প্রযোজক সংস্থা এসভিএফ। সংবাদমাধ্যমে এই সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ”আমাদের অনুমতি না নিয়েই শোটা খোলা হয়েছে। এখনও রেড চিলিজ-এর তরফে অনুমতি আসেনি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব। দেখা যাক অবশেষে কী হয়।’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আর যাবই না জন্মদিনের পার্টিতে’, আচমকা এমন ধনুকভাঙা পণ অঙ্কুশের, কিন্তু কেন?]

বলিউড সূত্রে খবর, সবমিলিয়ে এখনও পর্যন্ত জওয়ান-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। হিন্দি বেল্টে 2D ফরম্যাটে ৫,২৯,৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে এবং আইম্যাক্সে টিকিট বিক্রির সংখ্যা ১১,৫৫৮টি। দক্ষিণী বাজারও কাঁপাচ্ছে ‘জওয়ান’। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে। এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি টাকা।

প্রসঙ্গত, দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ বাদশার ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ! এবার রিলিজের আগে রেকর্ড সংখ্যক ব্যবসা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।

[আরও পড়ুন: মায়ের প্রথম নায়কের সঙ্গে পোজ সারা-ইব্রাহিমের, কিন্তু নেটিজেনদের নজর অন্যদিকে]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.