Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rail

রেলট্র্যাক, সিগন্যালিংয়ের কাজ, রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন

একঝলকে দেখে নিন বাতিল ও ঘুরপথে চলা ট্রেনের তালিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১৮:০৮

options
link
রেলট্র্যাক, সিগন্যালিংয়ের কাজ, রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন zoom
ছবি:প্রতীকী

সুব্রত বিশ্বাস: রেলট্র্যাক, সিগন্যাল, ওভারহেডে বৈদ্যুতিকীকরণের কাজ। রবিবার হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল (Cancel)। বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, খানা-গুমানি সেকশনে বিভাগে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। যে ট্রেনগুলি বাতিল হয়েছে, দেখে নিন সেই তালিকা –

  • হাওড়া থেকে বাতিল ৪টি ট্রেন
  • বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি থেকে ২টি করে ট্রেন বাতিল
  • ডানকুনি, শিয়ালদহ থেকে ১টি করে ট্রেন এবং
  • কাটোয়া-তারকেশ্বর থেকে ২টি করে ট্রেন বাতিল হয়েছে।

[আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরকারী সাংবাদিকদের নিয়ে ‘কুৎসা’, কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার]

যে সব ট্রেনের সূচি বদল হয়েছে, সেগুলি হল –

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • ৩৭৩২৮ ট্রেনটি ১১.১৫ এর বদলে ১১.৩০এ ছাড়বে
  • ১২৩৪৮ ট্রেনটি রামপুরহাট থেকে বিকেল ৪.৪০এর বদলে ৫.১০এ ছাড়বে
  • ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে চলবে
  • ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে চলবে
  • ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলবে
  • ০৩০৯৬ আজিমগঞ্জ-কাটোয়া MEMU স্পেশাল ৩০ মিনিট দেরিতে চলবে

রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে, যাত্রী পরিষেবার সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হবে হাওড়া-বর্ধমান লাইনে। রেলকর্তাদের দাবি, এই লাইনে নিয়মিত ট্রেন বিলম্বের যে অভিযোগ ওঠে, তার সুরাহা হবে। এছাড়া যাত্রীদের সুরক্ষাও (Security) বাড়বে বলে দাবি। পাশাপাশি এসব ট্রেন বাতিল ও রুটবদলের কারণে যাত্রীদের সমস্যার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।

[আরও পড়ুন: মা হলেন ঋদ্ধিমা, পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি দাদু ‘ফেলুদা’ সব্যসাচী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.