Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mamata Banerjee

‘দেশে নবজাগরণ এনেছে বাংলা’, লগ্নিবান্ধব পরিবেশের বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ৫ চাবিকাঠির হদিশ দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১৮:১২

options
link
‘দেশে নবজাগরণ এনেছে বাংলা’, লগ্নিবান্ধব পরিবেশের বার্তা মুখ্যমন্ত্রীর zoom

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেনের সঙ্গে আত্মিক যোগ বাংলার। বার্সেলোনায় দাঁড়িয়ে সেই যোগাযোগের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বলেন, “বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।” শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ করেন রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ৫ চাবিকাঠির।

মুখ্যমন্ত্রীর দেওয়া এই পাঁচ চাবিকাঠি কী কী?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • উৎপাদনের খরচ কম
  • প্রতিভা ও দক্ষতা, শ্রমিকের খরচও কম
  • অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা
  • কর্মনাশা ধর্মঘট সংস্কৃতির ইতি
  • আন্তর্জাতিকমানের যোগাযোগ ব্যবস্থা
    এই ৫ কারণেই বাংলায় শিল্পে বিনিয়োগ করা যেতে পারে, বলছেন বাংলার মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: পদ্ম সংসারে তুমুল অশান্তি, রাজ্য অফিসে রাহুল-দিলীপের ঘর ভাঙার পরিকল্পনা]

স্পেনের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আপনারা ছবি ভালবাসেন। আমরাও ছবি ভালবাসি। আপনারাও ফুটবল পাগল। আমরাও রাত জেগে ফুটবল দেখি।” মুখ্যমন্ত্রীর কথায়, স্পেন থেকে বহু ক্রীড়াবিদ বাংলার বিভিন্ন ফুটবল দলে খেলেন। আইএসএলে খেলেন। আবার স্পেনের একাধিক খেলোয়ারের জন্য বাংলার মানুষজন পাগল। তিনি আরও বলেন, গোটা বিশ্ব এখন একটা পরিবার। শুধু ভৌগলিকভাবে আলাদা। মানবতা, বিশ্ব ভ্রাতৃত্বের কথাও তুলে ধরেন তিনি। 

[আরও পড়ুন: ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি! যুবকের বাড়ির সামনে গায়ে আগুন, মৃত্যু ‘প্রেমিকা’র]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.