Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
ED Teacher recruitment scam

শিক্ষক দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে ইডি’র রিপোর্ট, রয়েছে টলিউড অভিনেতার নাম!

কোন অভিনেতা এবার ইডির ব়্যাডারে? জল্পনা তুঙ্গে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১৪:৫৩

options
link
শিক্ষক দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে ইডি’র রিপোর্ট, রয়েছে টলিউড অভিনেতার নাম! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর! আদালতে মুখবন্ধ খামে ইডির রিপোর্টে এক টলিউড অভিনেতার নাম। যে খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে! কোন অভিনেতা এবার ইডির ব়্যাডারে? কৌতূহল তুঙ্গে। 

[আরও পড়ুন: আর জি করের বিশৃঙ্খলায় চরম ক্ষুব্ধ মমতা, দলনেত্রীর নির্দেশে ‘পদক্ষেপ’ বক্সির]

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অভিনেতা-অভিনেত্রীদের নাম এবং সম্পত্তির গোটা বিবরণ ইডিকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার ভিত্তিতেই বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার তরফে জমা পড়ল রিপোর্ট। আর সেই মুখবন্ধ খামেই রয়েছে এক টলি অভিনেতার নাম। এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবী। তবে ইডির পেশ করা রিপোর্টে মাত্র একজন অভিনেতার নাম দেখে সম্ভবত খানিক হতাশই হন বিচারপতি। প্রশ্ন তোলেন, এত দিনে মাত্র এক জনের নাম পেলেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সমবায় দুর্নীতির তদন্তে CBI-ED, ডিভিশন বেঞ্চেও বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ]

পাশাপাশি বিচারপতি অমৃতা সিংহ এও মনে করিয়ে দেন যে, আগের রিপোর্টে ইডি অনেক কিছু বলেছিল। পালটা তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আরেকটু সময় প্রয়োজন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.