Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Nadia

রক্তে থইথই! নদিয়া কাঁপাল জোড়া খুন

হত্যাকাণ্ডের নেপথ্যে লুকিয়ে কোন রহস্য?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৯:০০

options
link
রক্তে থইথই! নদিয়া কাঁপাল জোড়া খুন zoom
প্রতীকী ছবি।

সঞ্জিত ঘোষ, নদিয়া: জোড়া খুনের ঘটনায় কেঁপে উঠল নদিয়া। অভিযোগ, নিজের স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা করেছেন সুফল বিশ্বাস নামের এক ব্যক্তি। পারিবারিক অশান্তির জেরেই নাকি এই নৃশংস ঘটনা! ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রের খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরেই নাকি ওই যুগলের মধ্যে অশান্তি চলছিল। সন্দেহের জেরেই মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও প্রথম পক্ষের ছেলেকে কুপিয়ে খুন করেন সুফল। এই ঘটনার জেরে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তাহেরপুর থানার বাদকুল্লা বাপুজি নগরে। রক্তে মাখামাখি দুটি লাশ উদ্ধার করে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু, এবার কাঠগড়ায় বোলপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ]

স্থানীয়দের মতে, এলাকারই বাসিন্দা পেশায় মহারাষ্ট্রের লড়িচালক সুফলের সঙ্গে বছর ছয়েক আগে বিয়ে হয় শুক্লা বিশ্বাসের। অভিযোগ, সংসার শুরু হতে না হতেই অশান্তি চরমে ওঠে স্বামী-স্ত্রীর মধ্যে। মৃতের পরিবারের দাবি, সোমবার সকালে তাঁরা খবর পায় শুক্লা বিশ্বাস ও তাঁর ছেলেকে খুন করেছে জামাই।

এদিকে, খবর পেয়েই অভিযুক্ত সুফল বিশ্বাসকে গ্রেপ্তার করে তাহেরপুর থানার পুলিশ। তাঁকে রানাঘাট আদালতে তোলা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই স্ত্রী ও আগের পক্ষের পুত্র সন্তানকে কুপিয়ে খুন করেছে ওই ব্যক্তি। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর পুলিশ।

[আরও পড়ুন: মদনকে চ্যালেঞ্জ ‘দালাল চক্রে’র! ‘অভিযানে’র’ ডাক দিলেন কামারহাটির বিধায়ক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.