Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Asian Games 2023

৪১ বছরে প্রথমবার, এশিয়ান গেমসের অশ্বারোহণে সোনা জিতল ভারত

এশিয়ান গেমসে ভারতের সোনালি সফর অব্যহত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১৫:৪৩

options
link
৪১ বছরে প্রথমবার, এশিয়ান গেমসের অশ্বারোহণে সোনা জিতল ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে ভারতের সোনালি সফর অব্যহত। এবার অশ্বারোহণের দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত। এটা চলতি এশিয়াডে ভারতের তৃতীয় সোনা।

[আরও পড়ুন: শ্রেয়স-শুভমানের জোড়া শতরানের পর অশ্বিন ম্যাজিক, কাপ যুদ্ধের আগে অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়]

অশ্বারোহণে ৪১ বছর পর এশিয়া সেরার শিরোপা পেল টিম ইন্ডিয়া। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় সেড়া এবং অনুশ আগরওয়াল। এদের মধ্যে অনুশ আবার বাংলারই ছেলে। চলতি এশিয়াডে ১০০ পদকের লক্ষ্য নিয়ে নেমেছে ভারত। পদক তালিকায় অন্তত প্রথম পাঁচে শেষ করা ভারতীয় দলের টার্গেট। অশ্বারোহণের মতো খেলা থেকে সোনা জয় সেই টার্গেট পূরণের দিকে এগিয়ে দেবে ভারতীয় দলকে।

[আরও পড়ুন: শ্রেয়স-শুভমানের জোড়া শতরানের পর অশ্বিন ম্যাজিক, কাপ যুদ্ধের আগে অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়]

চলতি এশিয়ান গেমসে প্রথম দুদিনে দুটি সোনা পেয়েছে ভারত। প্রথম সোনাটি এসেছিল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে (10m Air Rifle Team Event)। ওই ইভেন্টে দেশকে সোনা এনে দেন দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Panwar), রুদ্রাংশ বালাসাহিব (Rudrankksh Patil) ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমারের (Aishwary Tomar) দল। দ্বিতীয় সোনাটি আসে মহিলাদের ক্রিকেট থেকে। এবার তৃতীয় সোনা এল অশ্বারোহণ থেকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.