সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় দায়ের হয়েছে মামলা।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা বছর ১১-এর ওই নাবালিকা। নির্যাতিতার মা জানিয়েছেন, বুধবার সন্ধ্যাবেলা খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী বাসুদেব জাটুয়া নামে এক যুবক নাবালিকাকে ডাকে। সেও খাবারের আশায় চলে যায়। অভিযোগ, এলাকার একটি খড়ের গাদায় নাবালিকার উপর অত্যাচার চালায় অভিযুক্ত বাসুদেব। পরে অসুস্থ অবস্থায় নাবালিকা বাড়ি ফিরলে মায়ের সন্দেহ হয়।
[আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের সময় হাতেনাতে ধরা, বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর]
পরবর্তীতে নাবালিকা নিজেই মায়ের কাছে গোটা ঘটনাটি জানায়। রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানান নির্যাতিতার মা। রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয়েছে ধৃতকে। অভিযুক্ত যুবকের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা। এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।
[আরও পড়ুন: রাজ্যের দুই প্রান্তে জোড়া দুর্ঘটনা, হুগলিতে প্রাণ গেল যুবকের, জলপাইগুড়িতে বাসে আগুন জনতার]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন