Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Schools Ranking

শিক্ষায় উজ্জ্বল বাংলা, দেশের সেরা দশে কলকাতার একাধিক স্কুল

দেখে নিন কলকাতার স্কুলগুলির অবস্থান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১৭:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১৭:৪৯

options
link
শিক্ষায় উজ্জ্বল বাংলা, দেশের সেরা দশে কলকাতার একাধিক স্কুল zoom

স্টাফ রিপোর্টার: ফের দেশের শিক্ষা মানচিত্রে কলকাতার (Kolkata) উজ্জ্বল চিত্র। দেশের সেরা স্কুলের তালিকায় জায়গা করে নিল শহরের একাধিক স্কুল। বুধবার প্রকাশিত হয়েছে বার্ষিক এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‌্যাঙ্কিং (Ranking) ২০২৩-২৪। তারই বিভিন্ন বিভাগের সেরা দশের তালিকায় রয়েছে কলকাতার বহু স্কুলের নাম। অধিকাংশই নামী বেসরকারি স্কুল হলেও, দেশের সেরা রাজ্য স্কুলগুলির মধ্যে শীর্ষে সরকারি সাহায্যপ্রাপ্ত যাদবপুর বিদ্যাপীঠ স্কুল (Jadavpur Vidyapith School)। দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে যাদবপুরের এই স্কুলটি।

পাশাপাশি, বয়েজ ডে স্কুলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিড়লা হাই স্কুল। ষষ্ঠ স্থানে ডন বসকো স্কুল, পার্কসার্কাস (Don Bosco, Park Circus)। হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের স্থান সপ্তম। গার্লস ডে স্কুলগুলির তালিকাতেও তৃতীয় স্থানাধিকারী কলকাতারই (Kolkata)একটি স্কুল। মডার্ন হাই স্কুল ফর গার্লস। সুশীলা বিড়লা গার্লস স্কুল রয়েছে এই তালিকার দশম স্থানে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভোটবাক্সে ভোট কই? নেটদুনিয়ায় জনসংযোগের নয়া কৌশল চালু করেও প্রশ্ন সিপিএমের অন্দরে]

আবার ভিন্টেজ বয়েজ ডে স্কুলের সেরা দশের তালিকায় রয়েছে তিনটি স্কুল। তৃতীয় সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, চতুর্থ লা মার্টিনিয়ার ফর বয়েজ ও দশম সেন্ট লরেন্স হাই স্কুল। দেশের ভিন্টেজ গার্লস ডে স্কুলগুলির মধ্যে তৃতীয় লা মার্টিনিয়ার ফর গার্লস, চতুর্থ লরেটো হাউজ মিডলটন। ফিলানথ্রপিক স্কুলগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে ফিউচার হোপ স্কুল। কো-এড ডে স্কুলের সেরা দশে না কলকাতার কোনও স্কুলের নাম না থাকলেও, সেরা একশোর তালিকায় ঠাঁই পেয়েছে ১৪টি স্কুল। একইভাবে কো-এড ডে কাম বোর্ডিং স্কুলের সেরা একশোর তালিকায় শহরের দু’টি স্কুলের নাম রয়েছে। 

[আরও পড়ুন: স্বপ্নাদেশ পেয়েই শুরু পুজো, ৩৩৯ বছরে পড়ল হওড়ার রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.