Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

ইনস্টাগ্রামে ‘বোল্ড’ মেজাজে ধরা দিলেন টেলিভিশনের এই ‘বহু’

চিনতে পারছেন এঁকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:৪০

options
link
ইনস্টাগ্রামে ‘বোল্ড’ মেজাজে ধরা দিলেন টেলিভিশনের এই ‘বহু’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোকাবাক্সের পর্দায় ‘সংস্কারি’ হয়ে থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন আর সেই বাধ্যবাধকতা নেই। তাই ক্যামেরার সামনে বোল্ড মেজাজেই ধরা দিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ‘গোপী বহু’ অর্থাৎ দেবলীনা ভট্টাচার্য।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জানেন, কেন এখন অন্তরঙ্গ দৃশ্য অভিনয়ে আপত্তি ঐশ্বর্য রাই বচ্চনের?]

অসমিয়া পরিবারে জন্ম দেবলীনার। রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স ২’-এর অডিশন দিতে গিয়ে গ্ল্যামার দুনিয়ার কর্তাদের নজরে পড়েন। এরপর ‘এনডিটিভি ইমাজিন’-এর একটি সিরিয়ালে চান্স পান। কিন্তু হিন্দি টেলিভিশনের জগতে নিজের পরিচিতি পান ‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালের ‘গোপী বহু’ হিসেবে।

 

এতদিনে ‘বহু’র সেই ইমেজ থেকে বেরিয়ে এলেন দেবলীনা। আর ক্যামেরার সামনে দাঁড়ালেন ‘হটনেস’-এর নয়া সংজ্ঞা হয়ে।

দেবলীনার এই নতুন রূপ বেশ পছন্দ হয়েছে দর্শকদের। অনেকেই অভিনেত্রীকে এমনই সিজলিং অবতারে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত দেবলীনারও নাকি এমনই পরিকল্পনা রয়েছে। নতুন রূপে নতুনভাবে দর্শকদের মন জয় করতে চান তিনি। সেই কারণেই এই হট ফটোশুট করেছেন দেবলীনা। বিগ বস-এর নয়া মরশুমের একজন প্রতিযোগী হিসেবেও নাকি দেখা যাবে তাঁকে।

[বিকিনিতে নেটদুনিয়ায় ঝড় তুললেন ছোটপর্দার এই অভিনেত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.