Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Commercial LPG

উৎসবের মরশুমে ফের জ্বালানি জ্বালা, একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

কলকাতায় সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৩, ০৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৩, ০৯:৪১

options
link
উৎসবের মরশুমে ফের জ্বালানি জ্বালা, একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে আরও বাড়ল আমনাগরিকের জ্বালানি জ্বালা। একধাক্কায় সিলিন্ডার পিছু ২০৯ টাকা করে বাড়িয়ে দেওয়া হল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তবে স্বস্তির খবর হল ঘরোয়া কাজে ব্যবহৃত LPG বা রান্নার গ্যাসের দাম এদিন বাড়ানো হয়নি।

প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৩৯ টাকা। দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১৭২১ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম লিটারপ্রতি হল ১৬৮৪ টাকা। বেঙ্গালুরুতে এই দাম বেড়ে হল ১৮৩৯ টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’! কয়লা-বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র কটাক্ষ চিদম্বরমের]

এর আগে পরপর বেশ কয়েক দফা বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে। উৎসবের মরশুমে সেটা আবার বাড়ানো হল। ঘটনাচক্রে সদ্যই গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ টাকা কমানো হয়েছে। তার পরই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল।

[আরও পড়ুন: ‘এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন প্রশান্ত কিশোর’, দিল্লিতে বড় ঘোষণা মমতার]

হোটেল, রেস্তরাঁয় রান্নার জন‌্য বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার করা হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে। যার পরোক্ষ প্রভাব পড়বে পণ্যের বাজারেও। প্রসঙ্গত, দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র এবং বিরোধী দলগুলির দখলে থাকা রাজ্যের সরকারগুলির মধ্যে রীতিমতো তরজা চলছে। এই পরিস্থিতিতে ফের গ্যাসের দাম বাড়াটা বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.