Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Asian Games 2023

এশিয়াডে তিরন্দাজিতে এল সোনা, পদক জয়ের নিরিখে ইতিহাস গড়ল ভারত

এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের দৌড় অব্যাহত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৩, ০৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৩, ০৯:৫১

options
link
এশিয়াডে তিরন্দাজিতে এল সোনা, পদক জয়ের নিরিখে ইতিহাস গড়ল ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধ সকালেই এশিয়ান গেমস থেকে সোনা পেল ভারত। জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওটেল দক্ষিণ কোরিয়ার তিরন্দাজদের হারিয়ে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে নিলেন।

কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় জুটি। ফাইনালে জ্যোতি ও ওজাস ১৫৯-১৫৮-এ হারান দক্ষিণ কোরিয়ার জুটিকে। মিশ্র ভাবে শুরু হল বুধবারের সকালটা। ৩৫ কিমি হাঁটায় ব্রোঞ্জ জেতে ভারত। আর এই পদক পাওয়ার সঙ্গে সঙ্গেই মেডেল-জয়ের সর্বকালীন রেকর্ড ছুঁল ভারত। আর সোনা জিতে তা টপকে গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: World Cup 2023: আরও একবার বিশ্বকাপ হাতে শচীন, কিংবদন্তিকেই বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর করল আইসিসি]

 

এবারের এশিয়ান গেমস  সবঅর্থেই নজিরবিহীন হয়ে থাকল ভারতের জন্য। এর আগে ২০১৮ সালের এশিয়ান গেমসে ৭০টা পদক জিতেছিল ভারত। এবার সেই রেকর্ডও  ছাপিয়ে গেল ভারতীয় দল। ভারতের পদক সংখ্যা এখন ৭১। পদক সংখ্যা আরও বাড়বে ভারতীয় দলের। বুধবারই একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। ফলে পদক জয়ের সংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: এশিয়ান গেমসে জোড়া সোনা ভারতের, জ্যাভলিনে সেরা অন্নু, দৌড়ে ঐতিহাসিক সোনা পারুলের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.