Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Lalu

রেলের চাকরি দুর্নীতি মামলায় সপরিবার জামিন, স্বস্তি সপরিবার লালুর

ঠিক কী অভিযোগ সিবিআইয়ের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৩, ১১:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৩, ১১:৫৮

options
link
রেলের চাকরি দুর্নীতি মামলায় সপরিবার জামিন, স্বস্তি সপরিবার লালুর zoom

সোমনাথ রায়, নয়াদিল্লি: জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব। জামিন পেলেন তাঁর স্ত্রী ও বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জমির বিনিময়ে রেলের চাকরির অভিযোগে দায়ের করা মামলায় এদিন তাঁদের জামিন দিল দিল্লির এক আদালত।

গত ৩ জুলাই এই মামলায় নতুন চার্জশিট দাখিল করেছিল সিবিআই। আর তারপরই ২২ সেপ্টেম্বর, লালু-রাবড়ি ও তেজস্বীকে সমন পাঠিয়েছিল আদালত। অবশেষে স্বস্তি পেলেন অভিযুক্তরা। এদিন বিশেষ সিবিআই বিচারক গীতাঞ্জলি গোয়েল তাঁদের জামিন মঞ্জুর করলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও বাড়তি টাকা দাবি, দিতে না পারায় মাঝপথে অস্ত্রোপচার থামালেন চিকিৎসক!]

ঠিক কী অভিযোগ সিবিআইয়ের? ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু (Lalu Prasad Yadav)। সেই সময় তিনি জমির বিনিময়ে রেলে চাকরি দিতেন, অভিযোগ এমনই। ২০২২ সালের ১৮ মে সিবিআই একটি মামলা দায়ের করে। সেই মামলায় দাবি করা হয়, এক বেসরকারি সংস্থার নামে সম্পত্তি কিনে তার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। পরে সেই সম্পত্তি বাজারদরের থেকে কমে কিনে নিয়েছিলেন লালুর পরিবারের সদস্যরা। সেই মামলাতেই এদিন জামিন পেলেন লালু-রাবড়িরা।

[আরও পড়ুন: বাংলায় বন্যা পরিস্থিতি! এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্ত রাজ্যপালের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.