সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটিং-বোলিং নিয়ে গর্ববোধ করতে পারে পাকিস্তান (Pakistan Cricket Team)। কিন্তু ফিল্ডিং! পাকিস্তানের ফিল্ডিং কোনও সময়েই খুব একটা ভালো ছিল না। ফিল্ডিংয়ের উন্নতি এখনও হয়নি বাবর আজমের দলের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানের হাস্যকর ফিল্ডিং দেখা গিয়েছে। আর সেই ফিল্ডিং দেখে স্থির থাকতে পারেননি ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। আর দুটো প্রস্তুতি ম্যাচেই হার মানতে হয়েছে পাকিস্তানকে।
[আরও পড়ুন: Cricket World Cup 2023: বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান! তবে আজ বোধনে থাকছেন এই তারকারা]
অজিদের বিরুদ্ধে ম্যাচেই দেখা গিয়েছে হতশ্রী ফিল্ডিং। মহম্মদ ওয়াসিম ও মহম্মদ নওয়াজ নিজেদের মধ্যে সংঘর্ষ এড়াতে গিয়ে বলটাই ধরলেন না। আর দুই পাকিস্তানি ফিল্ডারের এহেন ফিল্ডিং দেখার পরে আর থাকতে পারেননি ধাওয়ান। সোশাল মিডিয়ায় পাকিস্তানের ফিল্ডিং মিসের ভিডিও পোস্ট করে লিখেছেন, ”পাকিস্তান অ্যান্ড ফিল্ডিং নেভার এন্ডিং লাভ স্টোরি।”
Pakistan & fielding never ending love story 🥰😄😄 #PakistanFielding #PakCricket pic.twitter.com/AJzT90hgNM
— Shikhar Dhawan (@SDhawan25) October 3, 2023
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। তবে প্রস্তুতি ম্যাচ আর বিশ্বকাপ এক নয়। বিশ্বকাপ শুরু হলে অন্য পাকিস্তানকে দেখা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
[আরও পড়ুন: এশিয়াডে তিরন্দাজিতে এল সোনা, পদক জয়ের নিরিখে ইতিহাস গড়ল ভারত]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন