Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Rachin Ravindra

Rachin Ravindra: প্রথম দর্শনেই বাজিমাত, শতরান করে কী বললেন ম্যাচের সেরা রাচীন রবীন্দ্র?

বিশ্বকাপের মঞ্চে নতুন তারকা রাচীন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৩, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৩, ১৫:৫৯

options
link
Rachin Ravindra: প্রথম দর্শনেই বাজিমাত, শতরান করে কী বললেন ম্যাচের সেরা রাচীন রবীন্দ্র? zoom
প্রথম শতরানের পর ব্যাট দেখাচ্ছেন রবীন্দ্র। ছবি: টুইটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেই আসে সুযোগ। এভাবেই বদলে যায় ভাগ্য। যেমনটা হল রাচীন রবীন্দ্রর (Rachin Ravindra) সঙ্গে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেই করলেন অপরাজিত শতরান। কিন্তু নিউজিল্যান্ডের (New Zealand) ২৩ বছরের ছেলেটার তো মাঠে নামার কথাই ছিল না। ম্যাচের আগের দিন নেটে ব্যাটিং-বোলিং কিছুই করেননি। তবুও বাইশ গজে দেখালেন দাপট। অবশ্য এমন ইনিংস যে তিনি খেলতে পারেন, সেই ইঙ্গিত তিনি পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭২ বলে ৯৭ রান করেছিলেন। 

জস বাটলারদের (Jos Buttler) বিরুদ্ধে মাঠে নামার কয়েক ঘন্টা আগে জানা যায়, লকি ফার্গুসন (Lockie Ferguson) পিঠের চোটে আক্রান্ত। তাই শেষ পর্যন্ত রাচীনকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কেন উইলিয়ামসন (Kane Williamson) প্রথম ম্যাচটা খেলবেন না। তাই রাচীনকে তিন নম্বরে ব্যাট করানো হল। আর প্রথম দর্শনেই বাজিমাত। একদিনের ক্রিকেটে করলেন প্রথম শতরান। ৯৬ বলে অপরাজিত রইলেন ১২৩ রানে। ১২৮.১২ স্ট্রাইক রেট বজায় রেখে মারলেন ১১টি চার ও ৫টি ছক্কা। সঙ্গে ছিল ৭৬ রানে ১ উইকেট। স্বভাবতই ম্যাচের সেরা হলেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চার বছর পর মধুর প্রতিশোধ, উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড]

এহেন রচিন অবশ্য নিজের শতরান নিয়ে বেশি কথা বলতে রাজি হলেন না। বরং তাঁর পার্টনার ডেভন কনওয়ে-কেই (Devon Conway) প্রশংসায় ভরিয়ে দিলেন। রাচীন বলেন, “অসাধারণ একটা সময় কাটালাম। আমরা ভালো বোলিং ও ফিল্ডিং করেছি। আর তাই ওদের ২৮২ রান আটকে রাখতে পেরেছিলাম। তবে তাই বলে রান চেজ করা একেবারে জলভাত ছিল না। ক্রিজে ডেভন ছিল বলেই এত খোলা মনে ব্যাট করতে পারলাম। ওর সঙ্গে অনেক বছরের পরিচয়। দারুণ একজন মনের মানুষ। আমার খুব কাছের বন্ধু। ওর সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা দারুণ ছিল। তবে এটাও ঠিক, পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রান করে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।”

Davon Conway and Rachin Ravindra
জয়ের দুই কারিগর। নিউজিল্যান্ডকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্র। ছবি: টুইটার

রান তাড়া করতে নেমে মাত্র ১০ রানের মাথায় খালি হাতে ফিরে যান ওপেনার উইল ইয়ং। তবে দ্রুত ধাক্কা দিলেও সফল হয়নি ইংল্যান্ড। কারণ দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্রর অবিচ্ছেদ্য ২৭৩ রানের জুটি ম্যাচের ভাগ্য বদলে দেয়। দুই বাঁহাতিই শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজ বোলারদের মহড়া নেয়। একদিকে কনওয়ে দীর্ঘ অনেক বছর ধরে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে ভারতের পিচকে খুব ভালোভাবে চেনেন। পিছিয়ে ছিলেন না রবীন্দ্র। অনেক ছোটবেলা থেকে ভারতের মাটিতে বয়স ভিত্তিক ক্রিকেট খেলেছেন। আর তাই সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই দাপটের সঙ্গে শতরান সেরে নিলেন। ফলে ১৪.৪ ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে বদলার জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড।

[আরও পড়ুন: ফাঁকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, গ্যালারি ভরাতে টোটকা বীরুর]

কনওয়ে ১২১ বলে ১৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংস ১৯ টি চার ও ৩ টি ছক্কা দিয়ে সাজানো ছিল। তরুণ রবীন্দ্র ৯৬ বলে ১২৩ রানে অপরাজিত ছিলেন। ৯ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কিউইরা। সেই ম্যাচে ফিরতে পারেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও লকি ফার্গুসন। দুই সিনিয়র দলে ঢুকলে কি রবীন্দ্র প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন?

শতরান করে দেশকে দুরন্ত জয় এনে দেওয়া রাচীন এত কিছু ভাবতেই চাইছেন না। বরং রাতটা ভালোভাবে ঘুমোতে চান। এর পর শুরু হবে তাঁর নতুন লড়াই। এই মুহূর্তগুলো উপভোগ করতে চাইছেন নতুন তারকা রচিন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.