Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ledies Special Train

পুজোর আগে মহিলা স্পেশালে প্রথম শ্রেণির কোচ চালু, শুরু বিতর্ক

বিশেষ সুবিধাযুক্ত কোচের ভাড়া নিয়ে আপত্তি মহিলা যাত্রীদের একাংশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২৩, ০৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২৩, ০৮:৪৫

options
link
পুজোর আগে মহিলা স্পেশালে প্রথম শ্রেণির কোচ চালু, শুরু বিতর্ক zoom

সুব্রত বিশ্বাস: দুর্গাপুজোর (Durga Puja 2023) আগে মহিলা স্পেশালের একটি কোচকে প্রথম শ্রেণির কোচে রূপান্তরিত করা হচ্ছে। শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি স্পেশাল ট্রেনে পাইলট প্রোজেক্ট হিসেবে প্রথম শ্রেণির কোচ চালু করতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। রেল ‘মাতৃশক্তি’কে শ্রদ্ধা জানানোর জন‌্য এই ব‌্যবস্থা বললেও মহিলা যাত্রীরা বেজায় ক্ষুব্ধ এই পরিকল্পনায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

জানা যাচ্ছে, মহিলা স্পেশালের (Ladies Special) প্রথম শ্রেণির কোচে কুশনযুক্ত আসন থাকবে, মেঝে ঢাকা থাকবে মাদুরে, বগির দেওয়াল চিত্রিত হবে নানা ছবিতে। থাকবে আরও কিছু স্বাচ্ছন্দ‌্য, এমনই জানিয়েছে রেল। রেল মাতৃশক্তিকে এভাবে শ্রদ্ধা জানানোর কথা বললেও মহিলা যাত্রীরা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ‘‘ঝামেলা ডেকে আনা হবে এতে।’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা ‘মুক্তমনা’ বাইডেনের, হাঁটলেন ট্রাম্পের পথেই]

তাঁরা রীতিমতো অভিযোগের সুরে বলেন, ‘‘এই কোচের ভাড়া হবে সাধারণ লোকাল ট্রেনের ভাড়ার চেয়ে দুই বা তিনগুণ বেশি।” আর সেখানেই বিপত্তি। ভিড়ের ব‌্যস্ত সময়ে যাত্রীরা সাধারণ টিকিট নিয়ে প্রথম শ্রেণির কোচে সফর করবেন। আর গন্তব্যে এসে টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়বে। এই ধরপাকড় ঘিরে বাড়বে উত্তেজনা বলে তাদের দাবি। রেলকর্তাদের একাংশ জানিয়েছেন, আগে লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা ছিল। আলাদা ভাড়াও ছিল। অসুবিধার জন‌্য তা তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে ‘মিথ্যা ভাষণ’, সুকান্তকে আইনি নোটিস কালনার তৃণমূল বিধায়কের]

দক্ষিণ-পূর্ব রেল হাওড়া-খড়গপুর শাখায় বেশ কয়েক বছর এই কোচ চালু রেখে ছিল। রোজই অসংখ‌্য যাত্রী না জেনে উঠে পড়তেন। ধরা পড়ত। ঝামেলার জন‌্য ওই রেলও শেষ পর্যন্ত তা তুলে দেয়। তবে আবার এই ব‌্যবস্থা কেন তা বুঝে উঠতে পারছেন না রেল আধিকারিকদের অনেকেই। যদিও পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, ভাড়ার জন‌্য হিসেব নিকেশ চলছে। তবে এই প্রথম পূর্ব রেলে শিয়ালদহে এটা চালু হতে যাচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.