Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

গেরুয়া শিবিরের কোন্দল চরমে, সল্টলেকের পার্টি অফিসে তুলকালাম, ঢুকতে বাধা নেতাদের

এই ধরণের ঘটনা কাম্য নয়, বলছেন শমীক ভট্টাচার্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ২১:২৭

options
link
গেরুয়া শিবিরের কোন্দল চরমে, সল্টলেকের পার্টি অফিসে তুলকালাম, ঢুকতে বাধা নেতাদের zoom

রুপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা (Lok Sabha Election) ভোট যত এগিয়ে আসছে বঙ্গ বিজেপিতে কোন্দল ততই চরম আকার নিচ্ছে। এবার বারাসত সাংগঠনিক জেলার কোন্দল আছড়ে পড়ল বিজেপির সল্টলেকের অফিসে। বুধবার বিকেলে তুলকালাম চলল সল্টলেক অফিসে। রাজ‌্য নেতাদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ ও ক্ষোভ উগরে দিল বারাসাত সাংগঠনিক জেলার কর্মী-সমর্থকরা।

বারাসাত জেলার সভাপতির অপসারণের দাবিতে এদিন দলের বিক্ষুব্ধ কর্মীরা কার্যত তাণ্ডব চালাল বিজেপি অফিসে। বাঁশ ও ইট দিয়ে মূল ফটকের তালা ভাঙে বিক্ষোভকারীরা। কেউ কেউ গেট ও পাঁচিল টপকে অফিস চত্ত্বরে ঢুকে পড়েন। গেটে লাথি মারা থেকে শুরু করে রীতিমতো তান্ডব চলে বিজেপি (BJP) দপ্তরে। দলের রাজ‌্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর (Amitabha Chakrabary) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ কর্মীরা। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষকে অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি তোলেন তারা। মারমুখী বিজেপি কর্মীরা অফিস চত্বরে ঢুকে পড়েন। ওখানে থাকা বিজেপি কর্মীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বিক্ষুব্ধদের মারে জখম হন এক বিজেপি কর্মী। কপাল ফেটে রক্ত ঝরতে থাকে জখম ওই বিজেপি কর্মীর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: নবীন মাঠে নামতেই কোহলি-কোহলি স্লোগান দর্শকদের, ভাইরাল ভিডিও]

প্রকাশ্যে বিজেপির এই মারপিট ও কোন্দলের জেরে এদিন ধুন্ধুমার বেঁধে দলের সল্টলেক দপ্তরে। পার্টি অফিসের মূল ফটক টপকে বিক্ষুব্ধ কর্মীরা ভিতরে ঢুকে পড়ে। ভয়ে পার্টি অফিসের নিরাপত্তা রক্ষী ও উপস্থিত নেতা কর্মীরা দোতলায় ওঠার কোলাপসিবল গেট বন্ধ করে দেয়। রাত পর্যন্ত পার্টি অফিসের সামনে ধরনায় বসে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘‘দলের রাজ‌্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ঠান্ডা ঘরে বসে পার্টি চালাচ্ছেন। গ্রুপবাজি করছেন।’’

[আরও পড়ুন: বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল]

বারাসাত থেকে আসা বিজেপি নেতা-কর্মীদের আরও বিস্ফোরক অভিযোগ, পয়সার বিনিময়ে দলীয় পদ বিলি করছেন অমিতাভবাবু। বর্তমান রাজ‌্য নেতারা পার্টিকে শেষ করে দিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়।
ঘটনা ঘিরে রীতমতো শোরগোল পড়ে গিয়েছে গেরুয়া শিবিরে। শীর্ষ নেতারা মুখে কুলুপ এঁটেছেন। দলের রাজ‌্য মুখপাত্র শমীক ভট্টাচার্যর বক্তব‌্য, ‘‘আমি এই বিষয়ে কোনও মন্তব‌্য করব না। যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তাঁরা বলবেন। তবে এই ধরণের ঘটনা কাম‌্য নয়।’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.