সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় একেবারে ঘরে বসে থাকলেন না হবু মা শুভশ্রী। বেবি বাম্প নিয়েই দেখলেন ঠাকুর, বাজালেন ঢাক, ছেলে যুবানের সঙ্গে চলল খুনসুটিও। পুজোর আড্ডায় গলা মেলালেন পরম ও রুদ্রনীলের গানের সঙ্গেও। দশমীর দিন সকাল সকাল পৌঁছে গেলেন সিঁদুর খেলতে। প্রতিবারের মতো আরবানা আবাসনে জমিয়ে সিঁদুর খেললেন শুভশ্রী। সঙ্গে অবশ্য়ই ছিলেন রাজ ও যুবান। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেই সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন রাজ চক্রবর্তী।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]
প্রসঙ্গত, দুর্গাপুজো, দীপাবলি হোক কিংবা লক্ষ্মীপুজো, সরস্বতী পুজো, ঘটা করে পালন করেন রাজ-শুভশ্রী। আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে রথযাত্রাও পালন করেন টলিপাড়ার তারকাদম্পতি। এদিকে ক্যালেন্ডার বলছে, ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। নভেম্বর মাসের শেষের দিকেই তাঁদের পরিবারে যোগ দিতে চলেছে নতুন সদস্য। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ-শুভশ্রী।
View this post on Instagram
[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন