সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। বৃহস্পতিবার সেনা এবং কাশ্মীর পুলিশের তৎপরতায় খতম হল দুই জঙ্গি। এদিন উপত্যকার কুপওয়ারা জেলার মচিল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। যদিও তা রুখে দেয় যৌথ নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, অনন্তনাগের (Anantanag) ঘটনা থেকেই ভারত-পাক সীমান্তে জঙ্গি অনুপ্রবেশে বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় গোয়েন্দারা। সন্ত্রাসবাদীরা ভূস্বর্গে বড় হামলার ছক কষছে বলেই মনে করা হচ্ছে।
এক্স হ্যান্ডেল এদিনের অপরেশনের কথা জানিয়েছে সেনা। সেখানে বলা হয়েছে, ২৬ অক্টোবর ২০২৩-এ সেনা এবং কাশ্মীর পুলিশ যৌথ অপরেশন চালায় কুপওয়ারা সেক্টরের সীমান্ত এলাকায়। এক পুলিশকর্মী জানান, যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে বলা হয়েছে, কুপওয়ার পুলিশ সূত্রে খবর পেয়েই মচিল সীমান্তে অভিযান চালায় যৌথ বাহিনী। যেখানে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
[আরও পড়ুন: ডেটিং অ্যাপে আলাপ, তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণে অভিযুক্ত যুবক]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন