Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও

পলাতক স্বামী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১০:০৩

options
link
পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও zoom
ছবি: প্রতীকী

নন্দন দত্ত, সিউড়ি: সন্দেহের বশে স্ত্রীর উপর অ্যাসিড ‘হামলা’ স্বামীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মাড়গ্রাম থানা এলাকায়। স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়তে গিয়ে আক্রান্ত হয় মেয়ে ও নাতিও। শনিবার সন্ধ্যায় অ্যাসিড ‘হামলা’য় জখম তিনজনকেই রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। মাড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

পরপুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে স্ত্রীর! এই সন্দেহে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত। অশান্তির জেরে স্বামীকে ছেড়ে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। শনিবার মেয়ে ও নাতির সঙ্গে দেখা করতে মেয়ের শ্বশুরবাড়িতে আসেন আক্রান্ত মহিলা। খবর পেয়ে সন্ধেয় সেখানে হাজির হন অভিযুক্ত স্বামী অসীম লেট। স্ত্রীকে সন্দেহ করে ফের বচসা শুরু করেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মধুচক্রের প্রতিবাদ করায় চলন্ত বাইকে লাথি! নদিয়ায় বেঘোরে প্রাণ গেল যুবকের]

অশান্তি তীব্র আকার নিলে বোতলে ভরা নিয়ে আসা অ্যাসিড স্ত্রীর মুখ লক্ষ্য করে ছুঁড়ে দেন বলে অভিযোগ। তাঁর মুখে, ডান ও বাঁ হাতে লাগে অ্যাসিড। মহিলার পাশে দাঁড়িয়েছিলেন তাঁর মেয়ে ও একরত্তি নাতি। তাঁদের গায়েও অ্যাসিড লাগে। হামলা চালিয়ে অন্ধকারে গা ঢাকা দেন অসীম লেট। গ্রামবাসীরা তিনজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘২০ নয়, ২০০ কোটি চাই, নইলে…’ ফের খুনের হুমকি মুকেশ আম্বানিকে]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.