Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Diwali 2023

নবদম্পতিদের প্রথম দীপাবলি? এই কাজগুলি করলেই দাম্পত্য হবে জমে ক্ষীর

রইল আলো-আঁধারিতে রোম্যান্টিসিজম আরও দ্বিগুণ করার টিপস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১২:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১২:০৫

options
link
নবদম্পতিদের প্রথম দীপাবলি? এই কাজগুলি করলেই দাম্পত্য হবে জমে ক্ষীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো হোক কিংবা দীপাবলি (Diwali 2023), বিয়ের পর প্রথম কোনও উৎসব-অনুষ্ঠান মানেই জীবন সঙ্গীর সঙ্গে হাতে হাত মিলিয়ে আনন্দ ভাগ করে নেওয়া। উৎসবের দিনে মান-অভিমান দূরে সরিয়ে নবদম্পতিরা এই কাজগুলি করলেই দাম্পত্য হবে জমে ক্ষীর। কী করবেন? ঝটপট জেনে নিন টিপস।

১) নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আপনার সাধ্যের মধ্যেই দীপাবলির জন্য শপিং করুন। প্রিয়জনদের কাকে কী উপহার পাঠাবেন, একটা লিস্ট তৈরি করে ফেলুন। আর তারপর বাজেট বুঝে শপিং করে ফেলুন। মিষ্টি, ড্রাই ফ্রুটস কিংবা পোশাক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) উৎসব মানেই বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, কিন্তু নিজের সঙ্গীকে অবহেলা করে নয়! তাই যে কোনও পরিকল্পনা করুন দুজনের শিডিউল বুঝে। পারিবারিক আড্ডা হোক কিংবা বন্ধুদের সঙ্গে গেট টুগেদার। হাতে হাত ধরে উপহার নিয়ে পৌঁছে যান গন্তব্যে।

৩) উপহার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনসঙ্গীর জন্য দিওয়ালি উপলক্ষে নিশ্চয়ই কিছু কিনবেন। বিয়ের পর প্রথম দিওয়ালিতে অন্তত পরস্পরের থেকে এমন আশা করাই যায়। এতে উৎসবের রং যে দ্বিগুণ হয়ে উঠবে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

[আরও পড়ুন: বিনা ভিসাতেই ঘুরে আসুন থাইল্যান্ড! বড় ঘোষণা সে দেশের পর্যটন দপ্তরের]

৪) ঘর সাজান বিভিন্ন রঙের মোমবাতিতে। বর্তমানে বাজার চলতি বিভিন্ন রঙের বিভিন্ন শেপের সুগন্ধী মোম পাওয়া যায়। দীপাবলি উপলক্ষে ঘরের ভোল বদলে ফেলুন আলোয় আলোয়। দেখবেন আলো-আঁধারিতে রোম্যান্টিসিজম আরও দ্বিগুণ হয়ে যাবে।

৫) রান্না করতে ভালোবাসলে সঙ্গীর প্রিয় কোনও খাবার বা মিষ্টি বানিয়ে সারপ্রাইজ দিন। সঙ্গে একটা ভালোবাসার চিরকূট থাকুক। ছোট ছোট এই জিনিসগুলি দামি কোনও উপহারকেও হার মানাবে।

৬) সঙ্গীকে নিয়ে কোনও ক্যান্ডেল লাইট ডিনারের কথা ভাবতেই পারেন। কিংবা বাড়িতেই বন্ধু-বান্ধব, পরিবারের লোকজনকে নিমন্ত্রণ জানিয়ে ছোটখাটো একটি পার্টির আয়োজন করতে পারেন। আলোর রোশনাইয়ে বাড়িকে সাজিয়ে তুলুন। আর সেখানেই গল্প-আড্ডায় জমে উঠুক দিওয়ালির সন্ধেটা।

[আরও পড়ুন: অনুমতি ছাড়াই ভিডিও ব্যবহার, আমাজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নোকিয়ার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.