Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ঠাট্টার সাজা! কামড়ে বন্ধুর আঙুল ছিঁড়লেন SSB জওয়ান, পালটা বুকে দাঁত বসালেন যুবক

উত্তর দিনাজপুরে চাঞ্চল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৩, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৩, ১০:২২

options
link
ঠাট্টার সাজা! কামড়ে বন্ধুর আঙুল ছিঁড়লেন SSB জওয়ান, পালটা বুকে দাঁত বসালেন যুবক zoom

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বন্ধুর সঙ্গে ঠাট্টার শাস্তি! কামড়ে আঙুল ছিঁড়ে নিলেন যুবক। পালটা অভিযুক্তের বুকে কামড় দেন সেই বন্ধু। বুধবার রাতের বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানা-পুলিশ হয়েছে। আপাতত উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের হাসপাতালে ভর্তি আঙুলহারা ওই যুবক।

এসএসবি-তে কর্মরত রবি বর্মন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চান্দুলির বাসিন্দা। পাশের গ্রাম পোয়ালতোড়ের বাসিন্দা মিঠু রায়, পেশায় চাষি, রবি বর্মনের বন্ধু। বুধবার রাতে পোয়ালতোড় গ্রামের লটারির দোকানের পাশে বসে দুজনে আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ, মিঠুর পেশা নিয়ে ঠাট্টা তামাশা করছিলেম রবি। ঠাট্টা করতে করতে মিঠুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন রবি। তার প্রতিবাদ করেছিলেন মিঠু। বলেছিলেন, এসএসবি-তে চাকরি করিস। তার পরেও এভাবে অকথ্য গালিগালাজ করছিস কেন?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]

কথা কাটাকাটির মাঝেই রবি বর্মনকে চড় কষান মিঠু। সেই সময় তাঁর বুড়ো আঙুল কামড়ে ছিড়ে নেন রবি। পালটা বন্ধুর বুকে কামড় বসান মিঠু। এর পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুল নিয়ে সরাসরি থানার দ্বারস্থ হন তিনি। পুলিশ তাঁকে হাসপাতালের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন মিঠু রায়। তবে বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তিনি। 

[আরও পড়ুন: বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে বধূকে ‘খুন’, স্বামীর গ্রেপ্তারির দাবিতে পথ অবরোধ মৃতার পরিবারের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.