Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rain

WB Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, চলতি সপ্তাহেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস

শীতের পথে কাঁটা হবে নিম্নচাপ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ১১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ১১:০৫

options
link
WB Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, চলতি সপ্তাহেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস zoom
ফাইল ছবি

নিরুফা খাতুন: কালীপুজো, ভাইফোঁটা কাটতে না কাটতেই ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। আর এই নিম্নচাপ শীতের কাঁটাও হতে পারে। মঙ্গলবার থেকেই বাড়বে রাতের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার এর মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের অভিমুখে এগোবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আর বাঁচব না’, ইডি হেফাজতে মৃত্যুভয় তাড়া করছে জ্যোতিপ্রিয়কে!]

মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। গতি পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। তার প্রভাবে বুধবার থেকে রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকবে একই আবহাওয়া।

পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির ঘরে থাকবে। মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল বাড়বে তাপমাত্রা। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: চাহিদা এক কোটি, কালীপুজোয় সেঞ্চুরি পার জবার মালা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.