Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court

বাতিল ‘যৌনকর্মী’, বদলে সুপ্রিম কোর্টের হ্যান্ডবুকে যোগ হল নয়া শব্দ

যৌন কর্মীর বদলে কোন শব্দ ব্যবহার হবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ১৬:৪৬

options
link
বাতিল ‘যৌনকর্মী’, বদলে সুপ্রিম কোর্টের হ্যান্ডবুকে যোগ হল নয়া শব্দ zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষায় বদলের ক্ষেত্রে আরেকটি পদক্ষেপ শীর্ষ আদালতের (Supreme Court)। ‘যৌনকর্মী’ শব্দটি এবার বাতিলের খাতায় রাখতে বলল সুপ্রিম কোর্ট। লিঙ্গনির্ভর শব্দের ব‌্যবহার এড়াতেই এই পথে হাঁটার কথা বলা হল।

কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের তরফে লিঙ্গভিত্তিক শব্দ এড়িয়ে সরকারি ক্ষেত্রে ব‌্যবহারের পরামর্শ দেওয়া হয়। এবার সেই তালিকা থেকে বাদ দেওয়া হল ‘যৌনকর্মী’ শব্দটিও। শীর্ষ আদালতের তরফে শব্দ ব‌্যবহার বিধির যে হ‌্যান্ডবুক প্রকাশ করা হয়েছে সেখানে যৌনকর্মীর বদলে ‘ট্র‌্যাফিকড ভিকটিম’ (Trafficked Victim) বা ‘পাচারের শিকার বা রক্ষাপ্রাপ্ত ব‌্যক্তি’, ‘বাণিজ্যিকভাবে যৌন পরিষেবা প্রদানকারী’ কিংবা ‘যৌন নিগ্রহের শিকার’ বা ‘যৌন হেনস্তায় বাধ‌্য হওয়া ব‌্যক্তি’ হিসাবে উল্লেখ করতে বলা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র, আপনারটা নেই তো?]

মানব পাচার প্রতিরোধে কাজ করা একাধিক অসরকারি সংগঠনের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে এই অভিমত জানিয়েছে কোর্ট। আবেদনে বলা হয়, ‘যৌনকর্মী’ বা ‘গণিকা’ বলতে প্রধানত একটি লিঙ্গের মানুষকেই বোঝানো হয়ে থাকে। সাধারণ মানুষও তা-ই বিশ্বাস করেন। তারই বিরুদ্ধে আর্জি জানায় সংগঠনগুলি। এবার তাতেই সায় দিয়ে সুপ্রিম কোর্টের হ‌্যান্ডবুকে ‘যৌনকর্মী’ শব্দ বদলের পরামর্শ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: যুদ্ধের নিষ্ঠুর ছবি গাজায়, অন্ধকার হাসপাতালে মৃত্যুর মুখে ৪৫ শিশু!]

শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংগঠন। তারা জানাচ্ছে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে যৌন কর্মীদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ কমবে। সেই সঙ্গে লিঙ্গবৈষম্যও কমবে বলে মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.