Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Agra

পেটের দায়ে হোমস্টেতে কাজ, যোগীরাজ্যে কর্মস্থলেই গণধর্ষণের শিকার তরুণী

অভিযুক্ত এক মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ১৪:৫১

options
link
পেটের দায়ে হোমস্টেতে কাজ, যোগীরাজ্যে কর্মস্থলেই গণধর্ষণের শিকার তরুণী zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের গণধর্ষণের ঘটনা। এবার পেটের দায়ে কাজ করতে গিয়ে আগ্রার (Agra) একটি হোমস্টের তরুণী কর্মী গণধর্ষণের শিকার হলেন। অভিযোগ, তাঁকে জোর করে মদ্যপান করানো হয়। এর পর টানতে টানতে হোমস্টের একটি ঘরে ঢুকিয়ে মারধরের পর ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছেন নির্যাতিতা তরুণী।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণী গণধর্ষণের শিকার হন শনিবার রাতে। নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁর এক পরিচিত এবং আরও কয়েকজন জোর করে মদ খাওয়ায় তাঁকে। হোমস্টের একটি ঘরে ঢুকিয়ে মারধর করা হয়, যেখানে তিনি গত দেড় বছর ধরে কাজ করছেন। এর পরেই গণধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্ত এক মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: মন্দির উপচে পড়ছে সোনা-হিরে-জহরতে, ভোটের মধ্যপ্রদেশে প্রার্থীদের ‘প্রণামী’ও নজরে]

ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক যুবক টানতে টানতে নিয়ে যাচ্ছে তরুণীকে, কাঁদতে কাঁদতে সাহায্য চাইছেন তিনি। অন্য একটি ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, “দয়া করে আমাকে বাঁচান, আমি চার সন্তানের মা। ওরা আমার ফোন কেড়ে নিয়েছে। একটি ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। টাকা পয়সাও কেড়ে নিয়েছে।” ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডটইন।

 

[আরও পড়ুন: দীপাবলিতে আগুনের গ্রাসে বহুতল, অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ৯]

তেজগঞ্জ থানার পুলিশ আধিকারিক অর্চনা সিং জানান, শনিবার রাতের ঘটনা। খবর পাওয়ামাত্র হোমস্টেতে যায় পুলিশ। উদ্ধার করা হয় তরুণীকে। এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। হোমস্টেটিকে আপাতত সিল করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.