Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: হার্দিকের চোটের পরেও ঘুরে দাঁড়ানো টিম ইন্ডিয়াকে সমীহ করছেন কেন উইলিয়ামসন, কিন্তু কেন?

ভারতকে আটকে দিতে পারবে নিউজিল্যান্ড?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ২০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ২০:১৫

options
link
ICC ODI World Cup 2023: হার্দিকের চোটের পরেও ঘুরে দাঁড়ানো টিম ইন্ডিয়াকে সমীহ করছেন কেন উইলিয়ামসন, কিন্তু কেন? zoom
ভারতের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামার আগে অনুশীলনে ব্যস্ত কেন উইলিয়ামসন। ছবি: দেবাশিস সেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চোট পেয়ে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকেই ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তবে এর পরেও এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আর তাই কাপযুদ্ধের প্রথম সেমিফাইনালে নামার আগে রোহিত শর্মার (Rohit Sharma) দলকে সমীহ করছেন কেন উইলিয়ামসন (Kane Willamson)। চার বছর আগে ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই কিউয়িদের বিরুদ্ধে হেরেই বিদায় নিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত। যদিও বিপক্ষের অধিনায়ক মনে করেন, এবারের ভারতীয় দল আরও অনেক বেশি শক্তিশালী। এবং তাঁদের জিততে হলে প্রচণ্ড লড়াইয়ের সম্মুখীন হতে হবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন কেন উইলিয়ামসন। তিনি বলেন, “হার্দিকের মতো ক্রিকেটার যে কোনও দলের সম্পদ। ওর মতো ক্রিকেটার চোটের জন্য ছিটকে গেলে যে কোনও দলের ব্যালান্স নড়ে যায়। তবে ভারতীয় দল মাঠে নেমে হার্দিকের অভাব বুঝতেই দিল না। এতেই বোঝা যায় ভারতীয় দল ঘরের মাঠে কতটা শক্তিশালী। আমাদের ছেলেরা অভিজ্ঞ। তবে ভারতে হয়তো সকলে খুব বেশি খেলেনি। আর ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলা মানে দারুণ একটা ব্যাপার হবে। সেই দিকেই তাকিয়ে আছি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চাপ কাটাতে বড় অস্ত্র ‘সিক্রেট ফ্যাশন শো!’ টিম ইন্ডিয়ার সাফল্যের কারণ জানালেন রোহিত]

Rachin Ravindra
রাচীন রবীন্দ্রর ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ছবি: দেবাশিস সেন

সেমিফাইনালে নামার আগে এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই ম্যাচে ৮ উইকেটে ৩৫৭ রান তোলার পর মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের দাপটে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৩০২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। কেন উইলিয়ামসন জানেন, ঘরের মাঠের গ্যালারি শুভমান গিল-লোকেশ রাহুলদের জন্য ভরে উঠবে। তাই তিনি যোগ করেন, “জানি সমর্থকরা ভারতীয় দলের জন্যই গলা ফাটাবে। ক্রিকেটার হিসাবে এমন সমর্থনের সামনে খেলাও বিরাট প্রাপ্তি। তবে আমরা অনেক বছর ধরেই এমন সব মাঠে খেলেছি, যেখানে আমাদের জন্য কোনও সমর্থন ছিল না। এটাতে আমরা অভ্যস্ত। আমাদের ছোট দেশ। সেখানেও অনেক সময় ক্রিকেট মাঠ ভর্তি হয় না।”

ভারত এবারের বিশ্বকাপে অপরাজিত। নিউজিল্যান্ড চারটি জেতে, তারপর চারটিতে হারে, শেষ ম্য়াচ জিতে শেষ দল হিসেবে শেষ চারে গিয়েছে। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে তিনি খুশি। ব্যাটে-বলে ক্রিকেটাররা যেভাবে নিজেদের মেলে ধরছেন, ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন তাতে খুশি কেন উইলিয়ামসন।

শ্রীলঙ্কা ম্যাচে যে দল নামিয়েছিল নিউজিল্যান্ড তাতে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। তবে মার্ক চ্যাপম্যানের জায়গায় জিমি নিশামকে খেলানোর সম্ভাবনা রয়েছে। নিশাম কব্জির চোটের কারণে শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি। তবে এদিন কেন উইলিয়ামসন জানিয়েছেন, দলের সকলেই ফিট। ফলে নিশামের সম্ভাবনা উজ্জ্বল।

[আরও পড়ুন: সেমিফাইনালের আগে বিরাটের সমর্থনে এগিয়ে এলেন থমাস মুলার, দেখুন ভাইরাল ভিডিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.