Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Birbhum

‘তোদের জন্যই বাবা মরল’, বদলা নিতে প্রতিবেশীদের কোপালেন ৩ ছেলে

ছুরির কোপে নাড়িভুড়ি বেরিয়ে যায় প্রতিবেশীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৩, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৩, ১৮:২৮

options
link
‘তোদের জন্যই বাবা মরল’, বদলা নিতে প্রতিবেশীদের কোপালেন ৩ ছেলে zoom
প্রতীকী ছবি।

নন্দন দত্ত, সিউড়ি: প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু হয়েছে! অভিযোগ তুলে পাশের বাড়ির সদস্যদের কোপালেন মৃতের তিন ছেলে। পেটে ছুরি মেরে প্রৌঢ়ের নাড়িভুড়ি বের করে দেন অভিযুক্তরা। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের গ্রামে।

মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের বড়ুয়া গোপালপুর গ্রামের বাসিন্দা আজহার শেখ। তাঁর তিন ছেলে মালেক, এমদাদুল ও সেরাজুল। অভিযোগ, তাঁরা প্রায়দিনই মদ্যপান করে এসে বাড়িতে অশান্তি করতেন। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটেছিল। সেই সময় অশান্তি থামাতে ছুটে এসেছিলেন প্রতিবেশী মহিমা বিবি ও তাঁর মেয়ে আরজিনা বিবি। তাঁরা এসে বোঝানোর চেষ্টা করেন। সেই সময় ঘর থেকে বেরিয়ে যান আজহার শেখ। ঘণ্টাখানেক পর বাড়ি থেকে কিছুটা দূরে আজহারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাতেই ক্ষেপে যান তাঁর তিন ছেলে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মমতার বিরুদ্ধে চক্রান্তের আশঙ্কা, ভাইফোঁটায় ‘দিদিকে রক্ষা’র প্রতিশ্রুতি শোভনের]

মালেক, এমদাদুল, সেরাজুলের অভিযোগ, প্রতিবেশীদের অপমানেই মৃত্যু হয়েছে তাঁদের বাবার। ‘বদলা’ নিতে প্রতিবেশীদের উপর চড়াও হন তাঁরা। ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকেন। যার জেরে মহিমা বিবির হাতে লাগে। ছুরির আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল দুলাল শেখের। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরজিনা বিবি। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.