Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Teacher Recruitment Scam

শিক্ষক নিয়োগ দুর্নীতি: মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন হাই কোর্টের

আগামী ৬ মাসের মধ্য়ে সমস্ত মামলার শুনানি শেষ করতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১৪:২৬

options
link
শিক্ষক নিয়োগ দুর্নীতি: মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন হাই কোর্টের zoom

গোবিন্দ রায়: সুপ্রিম কোর্টের নির্দেশ, চাকরিপ্রার্থীদের কাতর আবেদনে সাড়া। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত নিষ্পত্তি করতে এবার নতুন বেঞ্চ গঠন করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নতুন বেঞ্চ গড়ে দিলেন। হাই কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে এই সংক্রান্ত সমস্ত মামলা শুনবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

notice-10036-17-Nov-2023

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টে(Supreme Court) বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাই কোর্টেই। পাশাপাশি তদন্ত শেষ, মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এছাড়া দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করতে হাই কোর্টের প্রধান বিচারপতির অধীনে বিশেষ বেঞ্চ গড়তে হবে।

[আরও পডুন: পাঁচ বছর নয়, বিনামূল্যে রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত! কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ধন্দ]

পুজোর ছুটির পর বৃহস্পতিবার আদালত পুরোদমে চালু হলে চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী আবেদন জানিয়েছিলেন, দ্রুত নতুন বেঞ্চ গঠন করে মামলাগুলির নিষ্পত্তি হোক। আর কতদিন চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে থাকবেন? এই প্রশ্ন তুলেছিলেন আইনজীবী। তাঁদের দুর্দশা, আবেগের কথা ভেবে শুক্রবার হাই কোর্টের তরফে নতুন বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাগুলি শুনবে। ৬ মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে।

[আরও পডুন: একমাসে তৃতীয়বার জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন! দেখুন ভিডিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.