Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

স্বামী ওমের পর এবার বিগ বস মাতাবেন এই মহিলা তান্ত্রিক

চেনেন এঁকে? জানেন এঁর সঙ্গে আরও কারা থাকছেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৭:৩১

options
link
স্বামী ওমের পর এবার বিগ বস মাতাবেন এই মহিলা তান্ত্রিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমের ‘বিগ বস’-এর ট্রফি জিতেছিলেন মনবীর গুজ্জর৷ কিন্তু ঘরের অন্দরে তাণ্ডব চালিয়েছিলেন স্বামী ওম৷ সঞ্চালক সলমনের সঙ্গে খারাপ ব্যবহার তো করেছিলেনই, শালীনতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন ঘরের বাসিন্দাদের উপর শৌচাগারের জল ছিটিয়ে৷ স্বঘোষিত ‘বাবা’র সেই স্মৃতিকেই এই মরশুমে ফিরিয়ে আনতে চলেছেন এক মহিলা তান্ত্রিক৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন এবার শিবানী দুর্গা নামের এই মহিলা তান্ত্রিককেই দেখা যাবে ‘বিগ বস’-এর ঘরের অন্দরে৷

[জানেন, কীভাবে অন্তর্বাসে তাক লাগালেন এই সুন্দরীরা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে ইনি আবার যেমন-তেমন তান্ত্রিক নন৷ রীতিমতো ডক্টরেট ডিগ্রিধারী৷ এই ডিগ্রি আবার দু-দু’টি বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন৷ একটি নাগপুরের বিশ্ববিদ্যালয় থেকে, আর অন্যটি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে৷ এরপরই মুম্বইয়ে বাস করতে শুরু করেন শিবানী৷ পিএইচডি ডিগ্রি থাকার সৌজন্যে নাম-যশও বেশ ভালই হয়েছে৷ আবার নারীশক্তির উন্নয়নের জন্যও নাকি কাজ করেন ইনি৷ এর জন্য একটি সংস্থাও গড়ে তুলেছেন৷ এবার ‘বিগ বস’-এর অন্দরমহলে নিজের প্রতিপত্তি বিস্তার করতে চান৷ আর চান তন্ত্রবিদ্যা সম্পর্কে মানুষের ধ্যান-ধারণা বদলে দিতে৷

[রণবীর-মাহিরা কাণ্ডের পর এবার ফাঁস সানি-ডিম্পলের ‘প্রেমালাপ’]

শুধু শিবানী দুর্গাই নন এবার ‘বিগ বস’-এর ঘরে থাকছে এমন অনেক মুখ যা দর্শকদের চমকে দেবে৷ হরিয়ানার গায়িকা-নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী৷ সম্প্রতি যাঁকে ইন্টারনেটে অশ্লীলতার দায়ে পড়তে হয়েছিল৷ রয়েছেন বিহারের এক মেধাবি ছাত্রী জ্যোতি কুমারী৷ এছাড়াও রয়েছেন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জামাই জুবের খান৷ শোনা গিয়েছিল, হাসিনা পার্কারের বায়োপিকে টাকা ঢেলেছেন এই জুবেরই৷ এঁরাই হতে চলেছে এবার ‘বিগ বস ১১’-র প্রতিবেশী৷ যাঁদের কথা প্রথম থেকেই সঞ্চালক সলমন বলে আসছেন৷ পরিচয় করাবেন পয়লা অক্টোবর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[ওসামা বিন লাদেনকে বড় পর্দায় আনছেন বিশাল ভরদ্বাজ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.