Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Yuzvendra Chahal

অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাদ পড়ে ফের বিস্ফোরক চাহাল, আগুনে ঘি ঢাললেন ধনশ্রী

এবার কী পোস্ট করলেন ভারতীয় স্পিনার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১৪:১১

options
link
অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাদ পড়ে ফের বিস্ফোরক চাহাল, আগুনে ঘি ঢাললেন ধনশ্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৯৬ উইকেট। সবচেয়ে বেশি উইকেটপ্রাপক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ফলে ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বলই বলা যায়। এহেন তারকা খানিকটা বিস্ময়কর ভাবেই বাদ পড়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। সেই ‘আক্ষেপে’ সোশাল মিডিয়ায় আবারও একটি পোস্ট করলেন তিনি। কথা হচ্ছে যুজবেন্দ্র চাহালের।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি চাহাল। দেশের মাটিতে এবার ওয়ানডে বিশ্বকাপেও (ICC ODI World Cup 2023) দলে জায়গা হয়নি। তার পর আবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও ঠাঁই হয়নি চাহালের। তাঁকে ছাড়া দল ঘোষণার পরই নিজের X হ্যান্ডেলে ভারতীয় বোর্ডকেই যেন খোঁচা দিয়ে একটি পোস্ট করেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা লেগ স্পিনার। একটি হাসির ইমোজি টুইট করেছিলেন তিনি। তবে সেখানেই থামলেন না। এবার আরও একটি পোস্ট করে নিজের বাদ পড়া নিয়ে আলোচনা উসকে দিলেন চাহাল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুরনো মামলায় গ্রেপ্তারির হুঁশিয়ারি: মমতার বিরুদ্ধে FIR শুভেন্দুর, পালটা কুণালের]

শুক্রবার নিজের একটি ছবি পোস্ট করে চাহাল লেখেন, “কর্মক্ষেত্রে দেখা হবে।” সঙ্গে এও লেখেন, “সবাই ভাবে সবকিছু শেষ, তখন লড়াই চালিয়ে যাওয়াটাই প্রকৃত যোদ্ধার কাজ।” যে পোস্টে আগুনের ইমোজি দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন ধনশ্রী ভার্মা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)

আন্তর্জাতিক কেরিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল। এখনও তাঁর টেস্ট অভিষেক ঘটেনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন এহেন চাহাল কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? ফিরলেও কবে?

[আরও পড়ুন: লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্রের কোপ! গড়িয়ায় তরুণীর হাতের শিরা কাটল যুবক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.