Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Leaning Tower

যখন তখন ভেঙে পড়তে পারে ইটালির বিখ্যাত হেলানো টাওয়ার!

১ হাজার বছরের এই টাওয়ারের ভবিষ্যৎ ঘিরে আশঙ্কার মেঘ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ১৬:১২

options
link
যখন তখন ভেঙে পড়তে পারে ইটালির বিখ্যাত হেলানো টাওয়ার! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালির বিখ্যাত সৌধ পিসার হেলানো টাওয়ার। শতকের পর শতক ধরে এই সৌধকে ঘিরে গোটা বিশ্বের মানুষের বিস্ময়ের অবধি নেই। কিন্তু সেই টাওয়ারের মতোই আরও হেলানো টাওয়ার রয়েছে সেদেশে। তারই অন্যতম বোলোগনা অঞ্চলের গ্যারিসেন্ডা টাওয়ার। প্রায় ১ হাজার বছরের এই টাওয়ার যে কোনও সময় ভেঙে পড়তে পারে। ফলে বাড়ছে আশঙ্কা।

১৫০ ফুট লম্বা এই টাওয়ার শহরের সবচেয়ে দীর্ঘ টাওয়ার (Leaning Tower)। চতুর্দশ শতক থেকেই সেটি ৪ ডিগ্রি হেলে রয়েছে। যেখানে পিসার হেলানো টাওয়ার ঝুঁকে রয়েছে ৫ ডিগ্রি। ইটালির (Italy) ঐতিহ্যবাহী এই টাওয়ারদের অক্ষত রাখতে দীর্ঘ সময় ধরে সেখানকার প্রশাসন দারুণ ভাবে প্রচেষ্টা করে চলেছে। কিন্তু এবার গ্যারিসেন্ডা টাওয়ারকে ঘিরে জমছে আশঙ্কার মেঘ। অত্যধিক ঝুঁকে গিয়েছে সেটি। মনে করা হচ্ছে আচমকাই অপ্রত্যাশিত ভাবে ভেঙে পড়তে পারে ওই টাওয়ার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইউনেস্কোর বোর্ড নির্বাচনে পাকিস্তানের কাছে হার, অস্বস্তিতে নয়াদিল্লি]

কোনও ধরনের দুর্ঘটনা রুখতে মরিয়া প্রশাসন। টাওয়ারের চারপাশে ধাতব কর্ডন তৈরি করা হবে। যাতে টাওয়ার ভেঙে পড়লেও সাধারণ নাগরিকদের কোনও রকম ক্ষতি না হয়। আশপাশের বাড়িগুলির উপরেও যাতে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করতেও পদক্ষেপ করা হচ্ছে। কোনও পর্যটককেই যেতে দেওয়া হচ্ছে না টাওয়ারটির কাছাকাছি। উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার এই টাওয়ার ভাঙার আশঙ্কা দেখা দিয়েছিল। সেই সময় একটি সেন্সর মেশিন লাগানো হয় এটির দিকে নজরদারি চালাতে। এবার সেই যন্ত্রই জানাচ্ছে আশঙ্কার কথা।

[আরও পড়ুন: PM Modi-Giorgia Meloni: দুবাইয়ে জলবায়ু সম্মেলনের মাঝে মোদির ‘মেলোডি’! ব্যাপারটা কী?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.