Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Suvendu Adhikari

টি-শার্টে মমতাকে কুরুচিকর আক্রমণ! শুভেন্দুর বিরুদ্ধে FIR তৃণমূলের

ময়দান ও হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে এফআইআর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ২৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ২৩:৫৬

options
link
টি-শার্টে মমতাকে কুরুচিকর আক্রমণ! শুভেন্দুর বিরুদ্ধে FIR তৃণমূলের zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পরনের টি শার্ট টি শার্টে মমতা বন্দ্যোপাধ্যাকে (Mamata Banerjee) কুরুচিকর আক্রমণের জের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ময়দান ও হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে এফআইআর।

তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে অক্সিজেন জোগাচ্ছে শুভেন্দু-সুকান্তদের, তা বলাই বাহুল্য। রবিবারই শুভেন্দু রাজ্য বিধানসভা চত্বরে লাড্ডু বিলির কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী সোমবার দুপুরে বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করা হয়। বিজয় মিছিলও করে শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি বিধায়ক। সকলের গায়ে ছিল ‘মমতা চোর’ লেখা টি-শার্ট। বিধানসভা থেকে মিছিল করে রেড রোডে ধরনা মঞ্চে যান বিজেপি বিধায়করা। সেখানেও তাঁদের পরনে ছিল ওই বিতর্কিত টি শার্ট। সেই ঘটনার জলই গড়াল থানা পর্যন্ত। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র দাপটে রাতভর বৃষ্টি, ভাসছে চেন্নাই! দেওয়াল ধসে মৃত ২]

সোমবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের তরফে ময়দান ও হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর ও অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে। সেই কারণে অবিলম্বে পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব নেই! ভিসি নিয়োগ নিয়ে বৈঠক ‘ফলপ্রসূ’, জানালেন মুখ্যমন্ত্রী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.