নিরুফা খাতুন: খাস কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পর্ণশ্রীতে। কিন্তু কী কারণে এই চরম সিদ্ধান্ত? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম পুলক দত্ত। বেহালার পর্ণশ্রী থানা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। স্ত্রী-মেয়েকে নিয়ে সংসার। এদিন রাতে বাড়িতে একাই ছিলেন ওই পুলিশকর্মী। স্ত্রী ও মেয়ে ছিলেন না বাড়িতে। তাঁরা ফিরে একাধিকবার ডাকাডাকি করলেও পুলকবাবু কোনও সাড়া দেননি। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান তাঁর স্ত্রী। এদিকে ডাকাডাকিতে প্রতিবেশীরা বেড়িয়ে আসেন। এর পর খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়।
[আরও পড়ুন: Bhangar Murder: সামান্য অশান্তির জেরে বউদিকে কুপিয়ে খুন! পুলিশের জালে ‘গুণধর’ দেওর]
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বিশাল বাহিনী। দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। কিন্তু কী কারণে ওই পুলিশ কর্মী আত্মঘাতী হলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চাকরি বা পারিবারিক জীবনে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: বর্ধমানে তরুণীর রহস্যমৃত্যু, ছোট মেয়ের উসকানিতে বড় মেয়েকে পুড়িয়ে খুন বাবা-মায়ের?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন