Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Murder

সকালে চা নিয়ে বচসার জের, স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর!

ছেলের অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩, ১৩:৫৫

options
link
সকালে চা নিয়ে বচসার জের, স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর! zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য চায়ের কারণে খুন! বচসা চলাকালীন স্ত্রীর গলায় কোপের পর কোপ বসিয়ে তাঁকে খুন করলেন স্বামী! দম্পতির ছেলের এমনই অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। ঘটনা যোগীরাজ্যের (Uttar Pradesh) গাজিয়াবাদে।

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, স্ত্রী সুন্দরীর সঙ্গে চা বানানো নিয়ে বচসা বাঁধে ধরমবীর নামে এক ব্যক্তির। অভিযোগ, এর পরই ঝগড়া চরমে ওঠে। সেই সময় দৌড়ে গিয়ে তরোয়ালের মতো দেখতে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে সুন্দরীর উপরে চড়াও হন ধরমবীর। পর পর তিন থেকে চার বার কোপ মারেন তাঁকে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রৌঢ়া। বেগতিক বুঝে পালিয়ে যান অভিযুক্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নরম হিন্দুত্বের লাইনেই বিপর্যয়, তিন রাজ্যে বিপর্যয়ে শরিকদের নিশানায় কংগ্রেস]

এর পর দম্পতির ছেলের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই সঙ্গেই অভিযোগকারী পুত্রের দায়ের করা অভিযোগে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় ধরমবীরকে। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”আমাদের কাছে খবর আসে ফজলগড়ে ৫০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। অভিযোগ, ১৯ ডিসেম্বর সকাল ৮টা নাগাদ বাড়িতে থাকা এক ধারালো অস্ত্রে স্ত্রীকে খুন করেছেন এক ব্যক্তি। কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।”

[আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.