Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Maharashtra

মদ কেনার টাকা দেয়নি কেন, মেজাজ হারিয়ে মাকেই খুন যুবকের!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১৩:৩৩

options
link
মদ কেনার টাকা দেয়নি কেন, মেজাজ হারিয়ে মাকেই খুন যুবকের! zoom
মাকে শাবল দিয়ে পিটিয়ে মারল ছেলে। ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরসুমে খানা এবং পিনায় উদযাপন ইদানীংকার রেওয়াজ। সোমবার বড়দিন, সামনেই বর্ষবরণের উৎসব। এই আবহাওয়ায় সুরাপান করবেন বলে মায়ের কাছে টাকা চেয়েছিলেন যুবক। যদিও মা দিতে অস্বীকার করেন। তাতেই মেজাজ হারিয়ে মাকেই খুন করলেন ওই যুবক। গত শুক্রবার এমন ঘটনায় মহারাষ্ট্রের (Maharashtra) লাটুর জেলার সাতালা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত মহিলার নাম সঙ্গীতা নাথরাও মুন্ডে (৪০)। ২৩ বছর বয়সি অভিযুক্তের নাম দানেশ্বর নাথরাও মুন্ডে। শুক্রবার উৎসব উদযাপনে মদ খাবেন বলে ঠিক করেন দানেশ্বর। এই কারণেই মায়ের কাছে টাকা চান তিনি। যদিও মা তা দিতে অস্বীকার করেন। এই নিয়ে বচসা শুরু হয়। এর পরেই মেজাজ হারিয়ে ঘরেই থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন দানেশ্বর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রক্তাক্ত সঙ্গীতা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: ‘আসুন, যিশুর দেওয়া শিক্ষা স্মরণ করি,’ বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার]

এর পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান যুবক। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এর পর রবিবার দানেশ্বরকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। 

 

[আরও পড়ুন: দেশে করোনার অ্যাকটিভ কেস ৪ হাজার পার, ফের বাধ্যতামূলক মাস্ক?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.