Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Weekly Horoscope

৩১ ডিসেম্বর-৬ জানুয়ারির Horoscope: কেমন কাটবে নতুন বছরের প্রথম সপ্তাহ? জেনে নিন রাশিফল

রাশিফল মিলিয়ে জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১১:০৭

options
link
৩১ ডিসেম্বর-৬ জানুয়ারির Horoscope: কেমন কাটবে নতুন বছরের প্রথম সপ্তাহ? জেনে নিন রাশিফল zoom

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। ব‌্যবসায়ীরা প্রতিযোগী ব‌্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্ত্রীর শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য আনন্দ বৃদ্ধি পাবে। সন্তানদের অন‌্যায় আবদার মেনে নেবেন না। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি স্বরূপ পদোন্নতি হতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে। জমিজমা ক্রয়-বিক্রয়ের মাধ‌্যমে হাতে বাড়তি অর্থ আসতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃষ

taurusঅকারণ বিতর্ক-বিবাদ এড়িয়ে চলুন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। ছেলেমেয়েদের স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফল্যের জন‌্য নামী সংস্থায় চাকরির সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ।

মিথুন

jeminiসপ্তাহের প্রারম্ভে অর্থনৈতিক উন্নতির অবস্থা লক্ষ‌ করা যায়। অংশীদারি ব‌্যবসায় অংশীদারের অসততায় ব‌্যবসায় অধোগতি। ব‌্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। বয়স্ক জাতক-জাতিকাদের মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন‌্য আধ‌্যাত্মিক জীবনে প্রবেশ করা দরকার। সড়কপথে ভ্রমণ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদে‌ান্নতি ও প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি।

কর্কট

cancerনতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। সপ্তাহের মধ‌্যাহ্নে সন্তানের স্বাস্থ‌্য চিন্তার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা থাকলেও আপনার শ্রম ও বুদ্ধির বলে সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

সিংহ

leoবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগ্যের সহায়তা পাবেন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। বয়স্করা ঘরে-বাইরে সাবধানে থাকুন। নিজের জীবনের দুর্বলতা সকল বন্ধুবান্ধবের কাছে প্রকাশ করবেন না। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। সন্তানের ভিন রাজ্যে বদলি হওয়ার সম্ভাবনা। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। তবে চালানোর ক্ষেত্রে সাবধানতা বাঞ্ছনীয়।

কন্যা

virgoসপ্তাহের আদ‌্যভাগে সম্পদ বৃদ্ধির যোগ। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। নিজের উদাসীনতার জন‌্য ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন‌্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত‌্যন্ত শুভ। আমোদ-প্রমোদের অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। সপ্তাহের শেষান্তে গোপন শত্রুর থেকে সাবধান থাকুন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে।

তুলা

leoসৃষ্টিশীল কাজে সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধের জন‌্য সম্পর্ক ছেদ হতে পারে। সমাজে উচ্চপদস্থ ব‌্যক্তির বদান‌্যতায় ব‌্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বাড়িতে মূল‌্যবান সামগ্রী খুব সাবধানে রাখুন। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক

scorpioজাতকের শরীর সপ্তাহের শুরুতে খুব একটা ভাল যাবে না। অপরের উপকার করার সময় ভালো মন্দ বিচার করে নিন। পরিবারের সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। স্ত্রীর প্রচেষ্টায় ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। অপ্রিয় সত‌্য বলে অপরের বিরাগভাজন হবেন না। লটারিতে কিছু অর্থ হাতে আসতে পারে। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে হতে পারে। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। নতুন যানবাহন কেনার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে।

ধনু

saggetariusসন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো কাজের বরাত মিলতে পারে। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। ধৈর্য‌ ধরে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করুন। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি লক্ষ‌ করা যায়। নববিবাহিতদের একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে।

মকর

capricornএই রাশির এই সপ্তাহে ধনাভাব অতিশয় শুভ। অতিরিক্ত দুশ্চিন্তার জন‌্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানদের লেখাপড়া ও পরীক্ষার ফল আপনার আনন্দের কারণ হবে। ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। সপ্তাহের মধ‌্যভাগে কোনও খবরে মন ভারাক্রান্ত হবার সম্ভাবনা। ব‌্যবসায়ীদের আর্থিক লেনদেনে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। বাড়িতে কোনও মঙ্গল অনুষ্ঠান নিয়ে পিতামাতার সঙ্গে বিরোধ।

কুম্ভ

aquariusসপ্তাহের প্রারম্ভে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা। এই সময় ধীরে ধীরে আর্থিক অবস্থার উন্নতি হবে, কর্মক্ষেত্রে বাকসংযম বজায় রাখুন। দাম্পত্য জীবনে কিছু সমস্যার জন্য সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা। ব্যবসায় সাফল্যের প্রচুর পরিশ্রম করতে হবে। নববিবাহিতদের স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে।

মীন

piscesকর্মক্ষেত্রে প্রভূত উন্নতি। তবে আর্থিক উন্নতি খুব একটা হবে না। সরকারি চাকরিতে অন্য শহরে বদলি হওয়ার যোগ। স্বাধীন পেশার সঙ্গে মুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। ঠিকাদারি ব্যবসায় নতুন কাজের বরাত আসতে পারে। কন্যাসন্তানের বিবাহের পূর্বে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন। এই সময় চলাফেরা ও গাড়ি চালাবার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। স্ত্রীর উচ্চাভিলাষ পূরণ না হওয়ার ফলে মানসিক কষ্ট।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.