সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইৎজারল্যান্ড থেকে মুম্বইতে পা রেখেই বর্ষযাপনে মাতলেন পতৌদিরা। একেবারে নবাবি স্টাইলে নতুন বছরকে স্বাগত জানালেন সইফ-করিনা (Saif Kareena)। মা-বাবার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে মেতেছে খুদে জেহ-তৈমুরও। নবাব বেগম করিনাই ফাঁস করলেন তাঁদের অন্দরমহলের ছবি।

দিন কয়েক আগেই স্বামী এবং সন্তানদের নিয়ে সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন করিনা কাপুর। সেখান থেকে বরফে ঢাকা পাহাড়ের ছবি শেয়ার করে অনুরাগীদের বর্ষশেষের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে বিদেশে ছুটি কাটিয়ে শেষমেশ মুম্বইতে ফিরেছেন তারকাদম্পতি। আর এসেই নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেন। করিনার শেয়ার করা ছবিতে দেখা গেল স্যুট পরে আয়নার সামনে পার্টির জন্য প্রস্তুত হচ্ছেন সইফ। জেহ-তৈমুরও বাবা-মায়ের সঙ্গে পার্টির জন্য রেডি হচ্ছে। সকলেই হাসিমুখে ধরা দিলেন ফ্রেমে। তবে সেই ছবিতে সবথেকে বেশি নজর কাড়ল করিনা কাপুরের সাজপোশাক।
[আরও পড়ুন: বিয়ে করছেন রকুলপ্রীত-জ্যাকি, প্রেমের বছর ঘুরতেই দিলেন সুখবর]

অভিনেত্রীর পরনে কালো-সোনালি রঙের ভেলভেট সালোয়ার স্যুট। হাতে মোবাইল নিয়ে সইফের রেডি হওয়ার ছবি তুলছেন আয়নায়। ইনস্টা স্টোরিতে সেই ছবি শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন- “আমরা রেডি, আপনারা তৈরি তো?” ক্রিসমাস এবং তৈমুরের জন্মদিন পালন করেছেন দিল্লিতে পতৌদি প্যালেসে। সেখান থেকেই স্যুইৎজারল্যান্ডে উড়ে যান অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র শাপমোচন! দুর্দান্ত ব্যবসা দিয়ে নতুন বছরে পা রাখল]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন