Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Janhvi Kapoor

‘সস্তার কিম কার্দাশিয়ান’, ‘মানসকন্যা’ জাহ্নবীকেই ব্যঙ্গ করণের! মারাত্মক চটলেন নায়িকা

রেগে গিয়ে 'মেন্টর' করণ জোহরকে কী বললেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১৫:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১৫:০০

options
link
‘সস্তার কিম কার্দাশিয়ান’, ‘মানসকন্যা’ জাহ্নবীকেই ব্যঙ্গ করণের! মারাত্মক চটলেন নায়িকা zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের (Karan Johar) হাত ধরেই শ্রীদেবীকন্যার ফিল্মি কেরিয়ারের শুরুয়াৎ! ধর্মা প্রোডাকশন প্রযোজিত ‘ধড়ক’ দিয়ে ইন্ডাস্ট্রিতে শিকে ছেঁড়ে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। বলিপাড়ার স্টারকিডদের কাছে করণ ‘গড ফাদার’! আর সেই তিনিই কিনা প্রকাশ্যে শ্রীদেবীকন্যাকে ‘সস্তার কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করে বসলেন! ট্রেন্ডি ভাষায় বলতে গেলে ট্রোল করলেন।

বছরের পয়লা দিনে সোমবার সাত সকালেই ‘কফি উইথ করণ’-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের কাউচে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেললেন। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে? সেটাও ফাঁস করে দিলেন। দিব্যি আড্ডা চলছিল, কিন্তু তার মাঝেই জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করলেন। যা দেখেশুনে বেজায় চটলেন অভিনেত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

করণ খুশিকে জিজ্ঞেস করেন, “তোমাদের পরিবার নিয়ে যদি কোনও রিয়ালিটি শো হয়, সেটার নাম কী দেবে?” খুশি মজা করেই বলেন, “ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস।” এটা শুনেই তৎক্ষণাৎ করণ জোহর বলেন, “মানে ওই সস্তার কার্দাশিয়ানস তাই তো?” মেন্টরের কথা শুনেই চটে যান জাহ্নবী! পালটা বলেন, “এত সাহস হয় কী করে?” তার পরই হাসিতে ফেটে পড়েন সকলে। প্রসঙ্গত, ‘কার্দাশিয়ানস’ হল কিম কার্দাশিয়ানের ভাইবোনদের নিয়ে এক রিয়ালিটি শো। সেটার সঙ্গেই নিজের পরিবারকে তুলনা করেন খুশি।

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

এরপরই করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার স্পিড ডায়ালে কোন ৩ জনের নম্বর থাকে? অভিনেত্রী তৎক্ষণাৎ বলেন, বাবা, খুশি আর শিখু। উল্লেখ্য, এই শিখু ওরফে শিখর পাহাড়িয়ার সঙ্গেই শ্রীদেবীকন্যার প্রেমের গুঞ্জন মাসখানেক ধরে। সম্প্রতি দুজনে পুজোও দিতে গিয়েছিলেন।

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.