Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Arvind Kejriwal

‘কোনও দুর্নীতি করিনি’, গ্রেপ্তারির আশঙ্কার মধ্যে মুখ খুললেন কেজরি, ফের সমনের পথে ইডি

লোকসভার প্রচারে বাধা দিতেই গ্রেপ্তারির ছক, দাবি আপ সুপ্রিমোর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ১৩:৩৩

options
link
‘কোনও দুর্নীতি করিনি’, গ্রেপ্তারির আশঙ্কার মধ্যে মুখ খুললেন কেজরি, ফের সমনের পথে ইডি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় ঝুলছে গ্রেপ্তারির খাড়া। আশঙ্কায় কাঁপছে তাঁর গোটা দল। তবে অরবিন্দ কেজরিওয়াল নিজের অবস্থানে অনড়। তাঁর স্পষ্ট কথা,”কোনও দুর্নীতি করিনি। লোকসভার আগে আমার সততায় কালি লাগাতে চাইছে বিজেপি।”

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমিষভোজী রাম বনবাসে শিকার করতেন’, শরদপন্থী এনসিপি নেতার মন্তব্যে বিতর্ক]

যদিও কেজরিওয়াল বলছেন,”আমি কোনওরকম কোনও দুর্নীতি করিনি। দুর্নীতি হয়ে থাকলে সেই কোটি কোটি টাকা গেল কোথায়?” আপ সুপ্রিমো বলছেন,”আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি আমার সততা। সেই সততাতেই কালি লাগাতে চাইছে বিজেপি। ভিত্তিহীন মামলায় আমাকে ফাঁসাতে চাইছে। আপের নেতামন্ত্রীদেরও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।” দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে তাঁকে গ্রেপ্তার করতে চাইছে, যাতে লোকসভায় প্রচার ভেস্তে দেওয়া যায়।

[আরও পড়ুন: শীঘ্রই গ্রেপ্তার কেজরিওয়াল? আশঙ্কায় AAP, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়ছে নিরাপত্তা]

বুধবারই আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তৃতীয়বার সমন পাঠানো হয়েছিল। সেই সমনও উপেক্ষা করেন আপ (AAP) সুপ্রিমো। এর আগে গত ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ইডির তলবে সাড়া দেননি কেজরি। এর পর গত ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। সেই সমনও তিনি উপেক্ষা করেন। নিয়ম অনুযায়ী কেউ পরপর তিনবার সমন উপেক্ষা করলে তাঁকে গ্রেপ্তার করতে পারে তদন্তকারী সংস্থা। আবার আদালতে আগাম জামিনের আবেদনও করেননি আপ সুপ্রিমো। ফলে এই মুহূর্তে কেজরিওয়ালের কাছে কোনওরকম রক্ষাকবচও নেই। তবে সূত্রের খবর, ইডি এখনই কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে চাইছে না। দিল্লির মুখ্যমন্ত্রীকে চতুর্থবার সমন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.