Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Arunava Ghosh

‘ওঁর মতো জজ থাকা দুর্ভাগ্যের’, সন্দেশখালি বিতর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তোপ অরুণাভ ঘোষের

সরাসরি সিপিএমে যোগ দিন, তোপ কল্যাণেরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ২১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ২১:৩৬

options
link
‘ওঁর মতো জজ থাকা দুর্ভাগ্যের’, সন্দেশখালি বিতর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তোপ অরুণাভ ঘোষের zoom
ফাইল ছবি।

গোবিন্দ রায়: সন্দেশখালি ইস্যুতে তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তাঁকে তীব্র আক্রমণে বিদ্ধ করেছে শাসক শিবির। এবার আইনজীবী মহলেও শোনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit ganguly) সমালোচনা। বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ বলে দিলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আচরণ বিচারপতিসুলভই নয়।

আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের (Arunava Ghosh) বক্তব্য, “বিচারপতিদের অনেক সংযত হয়ে চলতে হয়। ওঁর আচরণ বিচারপতি সুলভ নয়। কাকে ধরে উনি ৫৬ বছর বয়সে জজ হয়েছেন তা আমি জানি।” অরুণাভবাবু আরও বলেন, “ওঁর মতো জজ কলকাতা হাই কোর্টে আছেন এটাই আমাদের দুর্ভাগ্য। ওঁর জন্য বিচারপতির চেয়ারের অমর্যাদা হচ্ছে।” এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান ওই কংগ্রেস নেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মাঝ আকাশে উড়ে গেল বিমানের দরজা! আলাস্কা এয়ারলায়েন্সের ভিডিও দেখলে শিউড়ে উঠবেন]

সন্দেশখালি প্রসঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তোপ দাগতে ছাড়েননি হাই কোর্টের আরেক বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতির মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন তুলে কল্যাণের কটাক্ষ, “শুক্রবার ওঁর সামনে কি সন্দেশখালির বিষয় ছিল? ছিল না তো! তাহলে উনি আগ বাড়িয়ে কেন সন্দেশখালি নিয়ে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া, রাজ্যপাল, ইত্যাদি বললেন? তার মানে উনি নিজেই সংবিধানের শর্ত ভাঙছেন। আদালতের গরিমা নষ্ট করছেন। ওঁর জন্য কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বাকি বিচারপতিদেরও অসম্মান হচ্ছে।” কল্যাণের সাফ কথা, “উনি ইস্তফা দিন। তার পর রাজনীতিতে যোগ দিন।”

[আরও পড়ুন: মাঝ আকাশে উড়ে গেল বিমানের দরজা! আলাস্কা এয়ারলায়েন্সের ভিডিও দেখলে শিউড়ে উঠবেন]

এখানে থামেননি কল্যাণ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাম যোগের অভিযোগ করে তিনি বলেন, “উনি তো সিপিএমের লোক ছিলেন। মনে নেই ৩৪ বছর ধরে কী নোংরামি করেছে সিপিএম! এখন সিপিএম নেই, তাই আপনি বিজেপির সঙ্গে আছেন। জয়েন করুন পার্টিতে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.