Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
DYFI

জন্ম থেকে দৃষ্টিহীন, ‘ইনসাফ’ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে শিক্ষক

কী বললেন ওই শিক্ষক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ১৯:১৪

options
link
জন্ম থেকে দৃষ্টিহীন, ‘ইনসাফ’ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে শিক্ষক zoom

সুমন করাতি, হুগলি: জন্ম থেকে দৃষ্টিহীন। তা সত্ত্বেও ইনসাফ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে শিক্ষক ছেলে। তাঁর কথায়, “রাজ্যে যা চলছে তাতে সোচ্চার হতেই হবে।”

হুগলির চুঁচুড়ার বাসিন্দা অনির্বাণ মুখোপাধ্যায়। জন্ম থেকে দৃষ্টিহীন। পেশায় শিক্ষক। বর্তমানে পোলবার আলিনগর ইয়াসিন মণ্ডল স্কুলে পড়ান তিনি। পাশাপাশি প্রতিবন্ধী আন্দোলন-সহ বহু আন্দোলনের শরিক তিনি। বেকার যুবক-যুবতীদের স্বার্থে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে অনির্বাণকে। মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইনসাফ যাত্রাতেও পা মিলিয়েছিলেন তিনি। রবিবার যুব ফেডারেশনের ডাকে ব্রিগেডের সভায় বাবার হাত ধরে পৌঁছলেন অনির্বাণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কে মালদ্বীপ! ভারতীয়দের ‘উপহাস’ মুইজ্জুর দলের নেতার]

তাঁর কথায়, রাজ্যে যা চলছে যেভাবে চাকরিতে দুর্নীতি হয়েছে, কেন্দ্র-রাজ্য চোর পুলিশ খেলা চলছে। এর বিরুদ্ধে ইনসাফ চাইতে পথে নেমে সোচ্চার হতেই হবে। প্রতিবাদ করতে হবে। তাই চুঁচুড়া থেকে ট্রেন ধরে আজকেও ব্রিগেডে তিনি।
সঙ্গে বাবা চুনিলাল মুখোপাধ্যায়। বয়স ৬৭ বছর। তিনি ১৯৭৭ সাল থেকে যতবার বামেদের ডাকে ব্রিগেড হয়েছে ততবার গিয়েছেন। গত দশটি সভায় ছেলেকে নিয়ে গিয়েছেন। এবারও তার অন্যথা হল না।

[আরও পড়ুন: ‘ছেলে ততদিনই নিজের থাকে যতদিন বউমা না আসে’, বলছেন দেশের ‘হবু প্রধান বিচারপতি’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.