দেব গোস্বামী, বোলপুর: কাশ্মীরে বাংলার জওয়ানের রহস্যমৃত্যু। সিআরপিএফে কর্মরত ছিলেন নানুরের যুবক। কর্মরত অবস্থায় তাঁর মাথায় গুলি লেগে প্রাণ গিয়েছে বলে খবর আসে শনিবার সন্ধেয়। পরিবারের দাবি, ভূস্বর্গে শহিদ হয়েছেন তাঁদের সন্তান। তবে কীভাবে গুলি লাগে, সেই কারণ এখনও স্পষ্ট নয়।
মৃত জওয়ানের নাম বিশ্বজিৎ অধিকারী। বীরভূমের কীর্নাহার থানার আলিগ্রামের বাসিন্দা। পরিবারের বড় ছেলে তাঁর স্ত্রী নবনীতা সরকার। তাঁদের ১০ বছরের এক সন্তান রয়েছে। পরিবার সূত্রে খবর, ২০০৬ সালে সিআরপিএফ-এ চাকরি পেয়েছিলেন বিশ্বজিৎ। বর্তমানে কাশ্মীরে ১১০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, মাথায় গুলি লেগে কাশ্মীরে শহিদ হয়েছেন বীরভূমের বিশ্বজিৎ।
[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]
জানা গিয়েছে, গতকাল সন্ধে ৬টা নাগাদ পরিবারের কাছে খবর আসে। ফোনে ব্যাটেলিয়ন থেকে জানানো হয়, কর্মরত অবস্থায় বিশ্বজিতের মাথায় গুলি লেগেছে। তবে কেউ গুলি চালিয়েছে নাকি দুর্ঘটনার জেরে গুলিবিদ্ধ হয়েছেন নাকি জঙ্গিদমন অভিযানে তাঁর প্রাণ গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত্যুর খবর নিশ্চিত করেছে কীর্ণাহার থানার পুলিশ।
[আরও পড়ুন: ৮ বছর ধরে নিখোঁজ বায়ুসেনার বিমান, অবশেষে মিলল সন্ধান!]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন