Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sukanta Majumdar

রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যেও চাই ছুটি, মমতাকে চিঠি সুকান্তর

রামমন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। ছুটি ঘোষণা করেছে রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ১৪:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ১৪:৫০

options
link
রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যেও চাই ছুটি, মমতাকে চিঠি সুকান্তর zoom

রুপায়ণ গঙ্গোপাধ্যায়: রামমন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। এ বার রাজ্যেও ওইদিন ছুটি ঘোষণার দাবি তুলল বিজেপি। অর্ধদিবস নয়, রাজ্যে আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্তর দাবি, “চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে। এ বিষয়ে আমি আপনার সদুত্তর প্রার্থনা করি।” বিজেপির রাজ্য সভাপতি চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি ২০২৪-এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রামমন্দির ঘিরে নবরূপে অযোধ্যা, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নীতি যোগী সরকারের]

উল্লেখ্য, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি (Half day holiday) পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ওইদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। এর আগে উত্তরপ্রদেশ ওই দিন পূর্ণদিবস (Holiday) ছুটি ঘোষণা করেছে। রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও একই পথে হেঁটেছে।

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

ওই বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও মন্দির উদ্বোধনের দিন ছুটি চাইছে বিজেপি। এটা বিজেপির কৌশলী চাল। যদি মুখ্যমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে তাঁকে ফের হিন্দুবিরোধী হিসাবে দেগে দেওয়ার ছক কষছে গেরুয়া শিবির।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.