Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

রাম রহিমকে ‘শিক্ষা’ দিতে প্রেমিক খুঁজছিল হানিপ্রীত?

সম্পর্কের বাধা রাখি সাওয়ান্ত, বিস্ফোরক দাবি এই অভিনেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ০৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ০৩:২৯

options
link
রাম রহিমকে ‘শিক্ষা’ দিতে প্রেমিক খুঁজছিল হানিপ্রীত? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই নৌকায় পা! ভণ্ড বাবার এমন কাণ্ড দেখে নিজেই আরেক নৌকায় পা ফেলেছিল হানিপ্রীত। অভিযোগ, রাখি সাওয়ান্তের সঙ্গে বাবাজির ঘনিষ্ঠতা বাড়ছে দেখে রাম রহিমকে ‘শিক্ষা’ দিতে প্রেমিকও খুঁজে ফেলেছিল সে। এমনই দাবি করলেন ময়ূর ভার্মা নামে এক অভিনেতা।

[রাখি সাওয়ান্তকে ফোন হানিপ্রীতের, কী জানালেন তিনি?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় প্রতিদিনই রাম রহিমের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক কাহিনি সামনে আসছে। প্রকাশ্যে আসছে হানিপ্রীতের বিভিন্ন কাণ্ড কারখানা। এবার সেই তালিকায় নয়া সংযোজন। মুখ খুললেন অভিনেতা ময়ূর ভার্মা। পাঞ্জাবে জন্ম হলেও ছোট পর্দায় অভিনয়ের সুবাদে মুম্বইয়েই থাকেন তিনি। সুদর্শন এই অভিনেতার প্রেমে নাকি পড়ে গিয়েছিলেন হানিপ্রীত। ময়ূর একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “হানিপ্রীত আমাকে জীবনসঙ্গী করার জন্য টাকা, বাংলো ও প্রচুর সম্পত্তি দেওয়ার কথা বলেছিলেন। সিনেমায় নায়ক করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।” কিন্তু, বাবাজি জানলে কী হবে? এই প্রশ্নের উত্তরে হানিপ্রীত নাকি ময়ূরকে সবকিছু সামলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, অনামী এক অভিনেতার সঙ্গে কেন ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন হানিপ্রীত? ময়ূরের জবাব, “প্রথমে কিছু বুঝতে পারিনি। পরে জেনেছিলাম, রাখি সাওয়ান্তের সঙ্গে বাবাজির ওঠা-বসা পছন্দ হয়নি হানিপ্রীতের। তাই একদিকে রাখি সাওয়ান্ত, আরেকদিকে বাবাজিকে ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন। সে জন্য প্রেমের জন্য উঠেপড়ে লেগেছিলেন।” তাঁর দাবি, দুই নৌকায় পা দিয়ে চলতেই নাকি ভালবাসে হানিপ্রীত।

[হরিয়ানায় হিংসার নেপথ্যে হানিপ্রীত, ফাঁস চক্রান্তের ‘ব্লু-প্রিন্ট’]

কিন্তু, সম্পর্ক শেষ অবধি কি দানা বাঁধে? বেশ কয়েক মাস ধরে ফোনালাপ চলার পর হানিপ্রীতের ডাকে সাড়া দেননি বলেই দাবি ময়ূরের। যদিও এই অভিযোগের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও হানিপ্রীতের ঘনিষ্ঠ মহলের দাবি, এই অভিযোগ ঠিক নয়। প্রচারে আসতে অভিনেতা এমন অভিযোগ করছেন। হানিপ্রীত শিবির এই দাবি ওড়াতে চাইলেও, সম্প্রতি রাম রহিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তাঁর দাবি ছিল রাম রহিমকে বিয়ে করতে চাইলেও সম্পর্কের বাধা ছিল হানিপ্রীতি। রাখির এই মন্তব্য এবং উঠতি এই অভিনেতার দাবি ঘিরে দুয়ে-দুয়ে চার মেলাতে চাইছেন কেউ কেউ।

[হানিপ্রীত কোথায়? জানেন রাখি সাওয়ান্ত!]

হরিয়ানার পাঁচকুলার সেক্টর ২৩-এর থানার লকআপে এখন রাত কাটছে হানিপ্রীত ইনসানের। শোয়ার জন্য একটি শতরঞ্চি দেওয়া হয়েছে তাকে। রাম রহিম ধর্ষণের কারণে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লির বিস্তীর্ণ এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, হানিপ্রীত জেরার মুখে জানিয়েছে, হিংসা ছড়াতে ডেরা সমর্থকদের ১ কোটি ২৫ লক্ষ টাকা দেয়। এই টাকার মধ্যে এক কোটি ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে, ২৪ লাখ উদ্ধার হয়েছে এক অভিযুক্তের কাছ থেকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.