Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Sensex Nifty

সর্বকালের নজির নিফটির, ছুটছে সেনসেক্সও, বাজেটের পরই জোয়ার শেয়ার বাজারে

১২০০র বেশি উঠেছে সেনসেক্সের সূচক। বিশেষজ্ঞদের মতে, বাজেটে রাজস্ব ঘাটতির পরিমাণ কমাতেই বেড়েছে শেয়ারের সূচক। বাজেট ঘোষণার পরের দিন থেকেই নতুন বিনিয়োগ করতে উৎসাহী হয়েছেন লগ্নিকারীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৪, ১২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৪, ১২:৪৮

options
link
সর্বকালের নজির নিফটির, ছুটছে সেনসেক্সও, বাজেটের পরই জোয়ার শেয়ার বাজারে zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে প্রথমবার ২২ হাজারের গণ্ডি পেরল নিফটি (Nifty)। চাঙ্গা শেয়ার বাজারও। শুক্রবার সকালে ১২০০রও বেশি পয়েন্ট উঠে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স। উল্লেখ্য, বৃহস্পতিবার বাজেট পেশের পরে বেশ কয়েকবার ওঠানামা করে বম্বের শেয়ার বাজার। শুক্রবার সকালে বাজার খোলার পরেই একলাফে বেড়েছে সেনসেক্স (Sensex) ও নিফটির সূচক।

শুক্রবারে ভারতের বাজারে (Bombay Stock Exchange) মূলত দাপট দেখিয়েছে মিডিয়া ও আইটি সংস্থার শেয়ার। বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই এক হাজারেরও বেশ উঠে যায় সেনসেক্সের সূচক। ৭৩ হাজারের দোরগোড়ায় পৌঁছয় সেনসেক্স। জানা গিয়েছে, ১.৭৭ শতাংশ বেড়েছে সেনসেক্সের সূচক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১১৬৭ পয়েন্ট বেড়ে ৭২৮১২.৯১ রয়েছে সেনসেক্স।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টানাপোড়েনে ইতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের]

তবে এদিন চমক দিয়েছে নিফটি। ইতিহাসে প্রথমবার ২২ হাজার পেরিয়েছে নিফটির ৫০এর সূচক। ১.৭ শতাংশ বেড়ে ২২ হাজার ৮৬ পয়েন্টে উঠে যায় নিফটি। বেলা বাড়তে কিছুটা কমে আসে সেনসেক্স-নিফটির দাপট। তবে বাজার (Share Market) খোলার সময় থেকে অনেকটাই এগিয়ে রয়েছে স্টকের সূচক। উল্লেখ্য, বৃহস্পতিবার’নিরামিষ’ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাতে সেরকম ওঠানামা হয়নি বাজারে। তবে নিম্নমুখী সূচকেই বন্ধ হয় বৃহস্পতিবারের বাজার।

তাহলে শুক্রবার সকাল থেকে কী করে বাড়ল শেয়ারের সূচক? বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে রাজস্ব ঘাটতি নিয়ে নির্মলার ঘোষণা। বাজেটে তিনি বলেন, আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতি কমে দাঁড়াবে ৫.৮ শতাংশে। কিন্তু অনুমান ছিল ঘাটতির পরিমাণ হবে ৫.৯। এই ঘোষণার পরের দিন থেকেই নতুন বিনিয়োগ করতে উৎসাহী হয়েছেন লগ্নিকারীরা।

[আরও পড়ুন: দ্রুত মিলবে রাজ্যের বকেয়া, মোদি-শাহের সঙ্গে সাক্ষাতের পর আশ্বাস রাজ্যপালের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.