Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় জানেন তো?

কী কী করবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৩:৪২

options
link
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় জানেন তো? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের থাবা বসাচ্ছে মারণ ডেঙ্গু। শহর ও শহরের উপকণ্ঠে একাধিক ডেঙ্গু আক্রান্তের সন্ধানও মিলছে। উপরন্তু কোনও কোনও জায়গায় দেখা যাচ্ছে অজানা জ্বরের প্রকোপ। ফলে বেশ চিন্তায় সাধারণ মানুষ। ডেঙ্গুর মতো রোগের থাবা থেকে বাঁচতে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখুন।

ডেঙ্গুর লক্ষণগুলি কী কী?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১) আচমকা প্রবল জ্বর।

২) জ্বরের সঙ্গে বেশ মাথা যন্ত্রণা।

৩) মাসল ও জয়েন্টে যন্ত্রণা।

৪) ক্লান্তি ও ঘুমঘুম-আচ্ছন্ন ভাব।

৫) চামড়ায় ব়্যাশ দেখা যেতে পারে।

৬) পায়ের পাতা বেশ ঠাণ্ডা থাকা।

৭) রক্তচাপ কমে যাওয়া।

[  জানেন, কেন গসিপে বেশি মেতে ওঠেন মহিলারা? ]

এই লক্ষণগুলি প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে তার আগে বেশ কিছু প্রতিরোধক ব্যবস্থা নিতে পারেন। মশা এই রোগের প্রধান বাহন। তাই মশার হাত থেকে যত দূরে থাকা যায় ততই ভাল। কী কী করবেন?

১) বাড়িতে একটি তুলসী গাছ রাখুন। তুলসীর আয়ুর্বেদিক গুণ তো সকলেরই জানা। এ গাছ থাকলে মশারাও সহজে ঘরে ঢুকতে পারে না।

২) মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে অল্প করে কর্পূর পোড়াতে পারেন। এতে মশারা দূরে থাকে।

৩) ঘরের ও আশেপাশের কোথাও জল জমতে দেবেন না। ফাঁকা পাত্র থাকলে অবশ্যই তা পরিষ্কার করুন। দরকার হলে ব্লিচিং পাউডার দিতে পারেন।

৪) শুধু জমা জল নয়, ডাস্টবিনও নিয়মিত পরিষ্কার করুন। ঘরের কোনও কোণায় জঞ্জাল যেন জমে না থাকে।

৫) কুলার ব্যবহার করলে অবশ্যই নিয়মিত তা পরিষ্কার করুন।

৬) মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করুন। এই সময়টা মশারি ব্যবহার করাই শ্রেয়।

[  যদি যেতে হয় ঘুমের দেশে, তবে খেতেই হবে এই খাবারগুলি ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.