Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

সঞ্চালক সলমনের বিরুদ্ধে পুলিশে নালিশ এই ‘বিগ বস’ প্রতিযোগীর

কী এমন করলেন বলিউডের ‘সুলতান’?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৪:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৪:১৪

options
link
সঞ্চালক সলমনের বিরুদ্ধে পুলিশে নালিশ এই ‘বিগ বস’ প্রতিযোগীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’ মানেই বিতর্ক। ঘরের অন্দরে কোন্দলের কোনও সীমা-পরিসীমা থাকে না। এগারোতম মরশুমও তার ব্যতিক্রম নয়। বরং চলতি মরশুমের প্রথম থেকেই বিতর্ক তুঙ্গে। স্বয়ং সলমন পর্যন্ত মেজাজ হারিয়ে ফেলেছেন। সপ্তাহান্তে তাঁর রুদ্র রূপ দেখেছেন দর্শকরা। এরই খেসারত দিতে হল ভাইজানকে। এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে। অভিযোগ জানালেন সদ্য ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে যাওয়া প্রতিযোগী জুবের খান।

[ফের বিকিনিতে লাস্য ছড়ালেন পূজা বেদির কন্যা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কে এই জুবের খান? এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। প্রসঙ্গত, নিজেকে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জামাই হিসেবে পরিচয় দিয়ে ‘বিগ বস’-এর অন্দরে ঢুকেছিল জুবের। কিন্তু পরে জানা যায় মোটেও হাসিনা পার্কারের জামাই নন তিনি। অথচ সেই পরিচয়ের সুযোগ নিয়েই ঘরের ভিতরে হুমকি দিয়ে বেড়ান। মহিলাদের ক্ষেত্রেও শোনার অযোগ্য ভাষা প্রয়োগ করেন। এতেই চটেন বলিউডের ‘সুলতান’। সপ্তাহান্তের এপিসোডে জুবেরকে একহাত নেন তিনি।

[কঙ্গনার নগ্ন ছবি ফাঁস করেছিলেন হৃতিক! উঠল বিস্ফোরক অভিযোগ]

রবিবার জুবের অসুস্থ বোধ করেন। তাঁর জন্য ঘরের অভ্যন্তরে চিকিৎসক পাঠানো হয়। চিকিৎসার স্বার্থেই বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সলমন জানান, কম ভোট পাওয়ার জন্য শো ছাড়তে হয়েছে জুবেরকে। এদিকে লোনাভলা থানায় গিয়ে সলমনের নামে এফআইআর করেছেন জুবের। তাঁর অভিযোগ, সলমন প্রকাশ্যে হুমকি দিয়েছেন তাঁকে। ‘কুকুর’ বলে অপমান করেছেন। আবার ইন্ডাস্ট্রিতে কাজ না করতে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এর প্রতিকার চেয়ে আরজি জানিয়েছেন তিনি।

complaint

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। তবে যেভাবে বিতর্কের মধ্যে দিয়েই ‘বিগ বস’-এর একাদশ মরশুম শুরু হয়েছে, তাতে জল অনেকটা দূর গড়াবে বলেই মনে করছেন দর্শকরা।   

[অপেক্ষার অবসান, প্রকাশ্যে এল ‘পদ্মাবতী’র ট্রেলার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.